প্রথমবারের মতো শওকত আলী ইমনের সুরে ও সহশিল্পী হিসেবে গাইলেন সেরাকণ্ঠ তারকা সংগীতশিল্পী ঝিলিক। গানের শিরোনাম ‘প্রেমের গান’। দ্বৈতকণ্ঠের গানটির সংগীতায়োজনও করেছেন ইমন। গানের কথা লিখেছেন ইমাদ জুয়েল। ইমনের সুর-সংগীতে এবং সহশিল্পী হিসেবে এটাই ঝিলিকের প্রথম কাজ।
এরই মধ্যে গানটির একটি স্টুডিও ভার্সন মিউজিক ভিডিও তৈরি হয়েছে। ভিডিওটি বানিয়েছেন সোহাগ মাসুদ। তিনি জানিয়েছেন, শিগগিরই গানের ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হবে।
গানটি নিয়ে ইমন বলেন, ‘ঝিলিককে নিয়ে এবারই প্রথম একটি গান করা হলো। গানটি ডুয়েট গান। আমি আর ঝিলিক গেয়েছি। ঝিলিক খুব ভালো গেয়েছে।’
প্রথমবার ইমনের সঙ্গে গান করে বেশ উচ্ছ্বাসিত ঝিলিক। তিনি বলেন, ‘রোমান্টিক ও ফিল্মি ঘরানার গান এটি। ভীষণ ইচ্ছে ছিল ইমন ভাইয়ের সুরে গান করার। আমার সেই ইচ্ছেটা অবশেষে পূরণ হলো। তাঁর সুরে গাইলাম, একসঙ্গে গাইলাম। বলা যায় একসঙ্গে দুটো ইচ্ছেই পূরণ হলো।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে