অবশেষে গুঞ্জনই সত্যি হতে চলেছে। আজ সোমবার বিয়ে করছেন টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী সমাজকর্মী পিয়া চক্রবর্তী।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, পরিবারের কাছের মানুষদের নিয়েই আপাতত বিয়ের পর্ব সারবেন তাঁরা।
অনুপম রায় ও তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী বিচ্ছেদ ঘোষণার পর থেকেই তৃতীয় ব্যক্তি হিসেবে সামনে আসে পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। পিয়া ও পরমব্রতর ঘনিষ্ঠতার কারণেই নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন অনুপম-পিয়া—এমন কথাও ছড়িয়েছিল।
এদিকে করোনার সময়েই ভেঙে গিয়েছিল পরমব্রত ও তাঁর দীর্ঘদিনের বান্ধবী ইকার সম্পর্ক। এরপর থেকেই বিভিন্ন জনের সঙ্গে নাম জড়িয়েছে এই অভিনেতার। পরমব্রতও কখনো তাঁর সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি। তবে পিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে কখনো প্রকাশ্যে কোনো কথা বলেননি তিনি। বরং সব সময় এড়িয়েই গেছেন।
২০২১ সালে বিবাহবিচ্ছেদ হয় অনুপম-পিয়ার। সে সময় পরমব্রতর দিকেই আঙুল ওঠে। যদিও অভিনেতা বারবার বলেছেন, তাঁরা শুধুই খুব ভালো বন্ধু। লন্ডনে পরমের শুটিংয়েও নাকি গিয়েছিলেন পিয়া। অরিন্দম শীলের ‘ফেলুদা’র শুটিংয়ের সময়ে পিয়া চক্রবর্তীকে দিন দুয়েকের জন্য সিকিমে দেখা যায়।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে