
পাকিস্তানি অভিনেত্রী সেহের খান মনে করেন, টিভি নাটকগুলোতে দেশের বিভিন্ন সামাজিক সমস্যার বিষয়গুলো তুলে ধরা উচিত। জনপ্রিয় টিভি সিরিজ ‘তান মান নীল ও নীল’-এ অভিনয়ের পর তিনি এ মন্তব্য করেন। তিনি মনে করেন, মানুষের চিন্তাভাবনার পরিবর্তন আনার জন্য টিভি সিরিজ বা নাটকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি, ‘তান মান নীল ও নীল’ টিভি সিরিজটির শেষ পর্ব রিলিজ হয়েছে। এই পর্বে ধর্ম অবমাননার নামে পাকিস্তানে গণপিটুনি বা মব জাস্টিসের ভয়াবহ বাস্তবতা তুলে ধরা হয়। পর্বটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।
মুস্তফা আফ্রিদির লেখা, সাইফ হাসান পরিচালিত ও সুলতানা সিদ্দিকীর প্রযোজনায় নির্মিত এই টিভি সিরিজ একটি শক্তিশালী পর্বের মাধ্যমে শেষ হয়েছে। যেখানে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ ও এর ফলে সৃষ্ট গণপিটুনিতে প্রাণহানির মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে।
এই টিভি সিরিজের সম্প্রচারকারী চ্যানেল হাম টিভির আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সেহের খান বলেন, তিনি এই নাটকের অংশ হতে পেরে গর্বিত। তিনি বলেন, ‘আমি এর আগে কোনো কাজকে খুব বেশি গুরুত্ব দিইনি।’
‘ইশক দি চাশনি’খ্যাত এই অভিনেত্রীকে উপস্থাপক যখন জিজ্ঞেস করেন, তিনি ‘তান মান নীল ও নীল’-এ অভিনয় করে ১০ বছরের কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন কি না, তখন সেহের খান তাতে সম্মতি দেন।
সেহের খান বলেন, ‘আমি সব সময় সাইফের সঙ্গে কাজ করতে চেয়েছি। আমি খুব খুশি যে তাঁর সঙ্গে এই নাটকে কাজ করতে পেরেছি।’ তিনি সুলতানা সিদ্দিকী ও মুস্তফা আফ্রিদির কাজেরও প্রশংসা করেন।
সেহের খান দর্শকদের উদ্দেশে বলেন, ‘আমি একজন স্পষ্টবাদী মানুষ। প্রযোজকদের বলব, শিক্ষণীয় ও সামাজিক সমস্যা নিয়ে নাটক তৈরি করবেন। বাণিজ্যিক সফলতাই সবকিছু নয়।’
সেহের খান অনেকটা অভিযোগ করে বলেন, নাট্যনির্মাতারা এমন অভিনেতাদের নিয়ে কাজ করতে চান, যাঁদের নিলে ব্যবসায়িকভাবে সফল হবেন। কিন্তু এটা খুবই হতাশাজনক। এই মানসিকতার পরিবর্তন হওয়া দরকার।
সেহের আরও বলেন, ‘‘তান মান নীল ও নীল’’–এর অভিনয়ের সেটে অনেক মানুষ আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে। তারা আমাকে জড়িয়ে ধরেছে, কেঁদেছে ও তাদের গল্প বলেছে, এসব শুনে আমার গায়ে কাঁটা দিয়েছিল।’
সেহের খানের জনপ্রিয় টিভি সিরিজগুলোর মধ্যে রয়েছে রোমান্টিক কমেডি ‘ফেয়ারি টেল’ ও ‘ইশক দি চাশনি’; প্রেমের নাটক ‘ফাসিক’, ‘রং মহল’ ও ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে নির্মিত জনপ্রিয় টিভি সিরিজ ‘জাফা’। এ ছাড়া তিনি ‘নাকাব যান’, ‘দিখাওয়া’, ‘জখম’ ও ‘মুশক’-এর মতো অন্যান্য জনপ্রিয় টিভি সিরিজেও অভিনয় করেছেন।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৮ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৮ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৮ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
২০ ঘণ্টা আগে