ঈদকে সামনে রেখে চাঁদ রাতে প্রকাশের লক্ষ্যে নির্মাতা সোহেল রাজ বানিয়েছেন নাটক ‘ছায়াসঙ্গী’। রোমান্টিক থ্রিলার গল্পে নির্মিত নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। ছায়াসঙ্গী মুক্তি দেওয়া হবে আগামীকাল শুক্রবার চাঁদ রাতে সুস্মিতা আনিস ইউটিউব চ্যানেলে।
নাটকের গল্প লেখা হয়েছে সুলতান নামের একজন কন্ট্রাক্ট কিলারকে ঘিরে। এই চরিত্রটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার। চরিত্রটি একজন কিলার হলেও তিনি কেবল তাদেরই খুন করেন, যারা কেউই সমাজের ভালো মানুষ না। ঘটনাক্রমে সুলতানের পরবর্তী টার্গেটে পরিণত হয় সাদনিমা অভিনীত চরিত্রটি। সুলতান যখন তাঁকে হত্যার মিশনে নামে, তখন একের পর এক ঘটতে থাকে অপ্রত্যাশিত ঘটনা।
খায়রুল বাসার বলেন, ‘কঠিন হৃদয়ের মানুষটিও ভালোবাসা পেলে শুদ্ধ মানুষ হয়ে উঠতে পারে। কিন্তু এই শুদ্ধ মানুষ হয়ে বেঁচে থাকা অনেক সময় সহজ হয় না। কারণ, সুন্দরকে আগলে রাখা সহজ কাজ নয়। আমাদের সমাজে সুন্দরকে টেনে ধরার বা নষ্ট করার চর্চাটা আছে। এসব বিবেচনায় আমার ভাবনায় ছায়াসঙ্গী ভিন্ন ভাবনার একটি গল্প। এখানে আমি এক বিপ্লবী প্রেমিক। প্রেমিকার ভালোবাসায় যে মানুষটা শুদ্ধ হওয়ার চেষ্টা করে।’
নির্মাতা সোহেল রাজ জানান, নাটকে অ্যাকশন দৃশ্য রয়েছে। এসব দৃশ্যে ডামি ছাড়া নিজেই শুটিং করেছেন খায়রুল বাসার। প্রচণ্ড জ্বরে পড়লেও শুটিং বন্ধ করেননি বাসার। জ্বর নিয়েই বৃষ্টি ভেজার দৃশ্যে শুটিং করেছেন।
‘ছায়াসঙ্গী’ নাটকটিতে ‘অনেক ভালোবেসে’ শিরোনামের একটি গান ব্যবহার করা হয়েছে। গানটি লিখেছেন সোমেশ্বর অলি; সুর ও সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ও সুস্মিতা আনিস। সম্প্রতি গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।

চট্টগ্রামের সিনেমাপ্রেমী দর্শকদের জন্য আবারও সুখবর দিলো স্টার সিনেপ্লেক্স। নগরীর দুই নম্বর গেট এলাকার ঐতিহ্যবাহী স্থাপনা ফিনলে স্কয়ারের ষষ্ঠ তলায় বর্তমানে যে সিনেমা হলটি রয়েছে সেটি স্টার সিনেপ্লেক্সে রূপান্তরিত হতে যাচ্ছে।
১০ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীকে বাড়তি আনন্দ দিতে বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’ শিরোনামে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে ২০ মার্চ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬টায়। রাজধানীর সেগুনবাগিচায় একাডেমির উন্মুক্ত নন্দনমঞ্চে দেশের প্রখ্যাত শিল্পীদের অংশগ্রহণে...
১০ ঘণ্টা আগে
‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা দিয়ে দীর্ঘ বিরতির পর প্লেব্যাক করলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা। আইটেম ড্যান্স ঘরানার গানটিতে রুনা লায়লার সঙ্গে গেয়েছেন প্রীতম হাসান।
১৫ ঘণ্টা আগে
কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে বিয়ের পরিকল্পনা চলছে আনুশকার। এমন গুঞ্জন ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী। আনুশকার টিম থেকে জানানো হয়েছে, কারও...
১৭ ঘণ্টা আগে