
প্রীতম হাসান ও জেফার রহমান দুজনেই গানের মানুষ। একসঙ্গে গানও আছে তাঁদের। গানের পাশাপাশি অভিনয় করেন দুজনেই। এবার প্রথমবার পর্দায় জুটি হয়ে আসছেন তাঁরা। প্রীতম ও জেফারকে নিয়ে শিহাব শাহীন তৈরি করেছেন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।
‘তুমি আমি শুধু’ শুটিং শেষ হয়েছে প্রায় বছরখানেক আগে। তবে টেকনিক্যাল সমস্যার কারণে আটকে ছিল এটি। নানা জটিলতা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখছে তুমি আমি শুধু। গত সোমবার সন্ধ্যায় টিজার প্রকাশ করে মুক্তির তারিখ ঘোষণা করল বিঞ্জ।
ওয়েব ফিল্মটির গল্প প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, ‘একটা মেয়ের স্বাধীন ইচ্ছার গল্প নিয়ে তৈরি হয়েছে তুমি আমি শুধু ফিল্মটি। মেয়েটি নিজের ইচ্ছা বা চাওয়াকেই প্রাধান্য দেয় সব সময়। নিজের জীবনটাকে নিজের স্বাধীন ইচ্ছাতেই গড়ে তুলতে চায় সে। তার এই স্বাধীন ইচ্ছা নিয়ে একসময় তৈরি হয় জটিলতা। সেই জটিলতা ঘিরে গল্প এগোতে থাকে। আবার এভাবেও বলা যেতে পারে, এটা এক জোড়া মানুষের প্রেমের গল্প। সেই গল্পে নতুনত্ব খুঁজে পাবে দর্শক।’
প্রীতম ও জেফার একসঙ্গে প্রথমবার হলেও এর আগে শিহাব শাহীনের পরিচালনায় দুজনেরই অভিনয়ের অভিজ্ঞতা আছে। প্রীতম অভিনয় করেছেন এই নির্মাতার ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’ এবং ‘ক্যাকটাস’ ওয়েব সিরিজে। জেফারকে দেখা গেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে।
দুই সংগীতশিল্পীকে নিয়ে কাজ করা প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘প্রীতম ও জেফার অভিনয়ে নিজেদের প্রমাণ করেছেন। প্রীতম যেমন গানের পাশাপাশি ভালো অভিনয় করেন, তেমনি জেফারও তাঁর কাজের বিষয়ে খুব সিনসিয়ার। এই জুটিকে নিয়ে আমি আশাবাদী। আশা করি দর্শকের ভালো লাগবে।’
তুমি আমি শুধু ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন শিহাব শাহীন।

সৃজিত মুখার্জির ‘পদাতিক’ দিয়ে ২০২৪ সালে টালিউডে অভিষেক হয় চঞ্চল চৌধুরীর। প্রথম সিনেমা দিয়েই ওপার বাংলার নির্মাতাদের কাছে ভরসা হয়ে উঠেছেন তিনি। গত বছরের শেষ দিকে শুটিং শেষ করেছেন ব্রাত্য বসুর ‘শেকড়’ সিনেমার। এবার জানা গেল, ‘আজাদি’ নামের আরও এক টালিউড সিনেমার শুটিং শেষ করেছেন চঞ্চল।
১ দিন আগে
১ ঘণ্টা ৪৯ মিনিট ১৩ সেকেন্ড ব্যাপ্তির গানটি লিখেছেন এবং সুর করেছেন মাহবুবুল খালিদ। এতে কণ্ঠ দিয়েছেন ডি-রকস্টারখ্যাত শিল্পী হাসনাত তাসনিম সংগীতা। মাহবুবুল খালিদ জানিয়েছেন, গানের কথা, সুর, গায়কি ও মিউজিক এমনভাবে সাজানো হয়েছে, যা মানুষের শরীর ও মনকে শান্ত করে, দুশ্চিন্তা ও দুর্ভাবনা দূর করে...
১ দিন আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে
তৈরি হয়েছে কিংবদন্তি সংগীত তারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক। অ্যান্টোইন ফুকুয়া পরিচালিত ‘মাইকেল’ নামের এ সিনেমায় মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন গায়কের ভাতিজা জাফর জ্যাকসন। মাইকেল জ্যাকসন কীভাবে হয়ে ওঠেন পপের রাজা, সেই কাহিনি উঠে এসেছে সিনেমায়।
১ দিন আগে