
আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর বাগ্দত্তা লরেন সানচেজ এ বছর ইতালির ভেনিসে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। চোখজুড়ানো জলাধার আর ঐতিহাসিক সৌন্দর্যের জন্য বিখ্যাত শহরটি এই রাজকীয় বিয়ের সাক্ষী হতে চলেছে। তবে জলপথে বিচরণ নিয়ে ভেনিসের কঠোর বিধিনিষেধের কারণে বেজোসের বিলাসবহুল ইয়টটি (প্রমোদতরি) শহরের কেন্দ্রস্থলে প্রবেশের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, এই দম্পতি জুনের শেষ সপ্তাহে (২৬ জুন) ৫০০ মিলিয়ন ডলারের সুপার ইয়ট ‘কোরু’তে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। এই বিশেষ অনুষ্ঠানের জন্য তাঁরা গ্র্যান্ড ক্যানালের পাশে পাঁচটি বিলাসবহুল হোটেল প্রায় পুরোটাই বুক করে ফেলেছেন। এর মধ্যে রয়েছে গ্র্যান্ড আমান হোটেল, যেখানে ২০১৪ সালে জর্জ ক্লুনি এবং আমাল আলামুদ্দিনের জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান হয়েছিল। এ ছাড়া গ্রিত্তি প্যালেস, বেলমন্ড হোটেল সিপ্রিয়ানি, সেন্ট রেজিস ভেনিস এবং হোটেল ড্যানিয়েলিও অতিথিদের জন্য সংরক্ষণ করা হয়েছে।
জানা গেছে, এই বিয়েতে হলিউডের তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের ঢল নামবে। সম্ভাব্য অতিথিদের তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাঁর মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জ্যারেড কুশনার, টিভি সেলিব্রিটি কিম কারদাশিয়ান, টিভি ব্যক্তিত্ব গেইল কিং, সংগীতশিল্পী কেটি পেরি, ইভা লঙ্গোরিয়া, ক্রিস জেনার, কার্লি ক্লস ও জোশুয়া কুশনার, অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।
তবে, ভেনিসের ঐতিহাসিক স্থানগুলোর কাছে বড় জাহাজ প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়মনীতি রয়েছে। সেন্ট মার্কস স্কোয়ার, গ্র্যান্ড ক্যানাল, গিউডেক্কা ক্যানাল, ব্রিজ অব সাইজ এবং রিয়াল্টো ব্রিজের মতো ঐতিহ্যবাহী স্থানগুলোর কাছাকাছি বড় জাহাজ আসতে দেওয়া হয় না। ইউনেসকোর সতর্কবার্তার পর ভেনিস কর্তৃপক্ষ এই নিয়ম আরও কঠোর করেছে।
বেজোসের ইয়টের ওজন ৩ হাজার ৪৯৩ গ্রস টন, যা ভেনিসের লেগুনে (জলাধার) প্রবেশের জন্য নির্ধারিত ২৫ হাজার টন সীমার অনেক কম হলেও গ্র্যান্ড ক্যানালে প্রবেশের জন্য এটি আকারে অনেক বড়। ফলে, এই বিলাসবহুল ইয়ট শহরের কেন্দ্রস্থলে প্রবেশের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে।
এই রাজকীয় বিয়ের জন্য বেজোস ও সানচেজ ব্যক্তিগত ওয়াটার ট্যাক্সির বিশেষ বহরও ভাড়া করেছেন। এর মধ্যে রয়েছে বিখ্যাত ‘আমোরে’, যা ক্লুনি ও আলামুদ্দিন তাঁদের বিয়ের অনুষ্ঠানে ব্যবহার করেছিলেন।
জেফ বেজোস ১৯৯৩ সালে ম্যাকেনজি স্কটকে বিয়ে করেন। দীর্ঘ ২৫ বছর পর ২০১৯ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের চারটি সন্তান রয়েছে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে