
গত বছর বাংলাদেশের দুটি সিনেমার সঙ্গে যুক্ত হন পশ্চিমবঙ্গের নির্মাতা রাজিব বিশ্বাস। একটি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত ‘অপারেশন জ্যাকপট’, অন্যটি জাজ মাল্টিমিডিয়ার ‘চিতা’। এখনো আলোর মুখ দেখেনি সিনেমা দুটি। রাজিব জানান, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার পর দুটি সিনেমার কাজ স্থগিত হয়ে যায়। তাই তিনি ফিরে গেছেন কলকাতায়। ফলে সিনেমা দুটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে দাবি তাঁর। তবে অপারেশন জ্যাকপট সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী জানালেন ভিন্ন কথা। তিনি জানান, অপারেশন জ্যাকপটের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলেই মুক্তির পরিকল্পনা করা হবে।
অপারেশন জ্যাকপট নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে রাজিব বিশ্বাস জানান, বাংলাদেশ অংশের শুটিং শেষ হলেও রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর বন্ধ হয়েছে সিনেমার কাজ। তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য মাঝপথে বন্ধ হয়ে গেছে অপারেশন জ্যাকপট সিনেমার কাজ। কবে শুরু হবে জানি না। আপাতত নিজের শহরে ফিরে এলাম।’
রাজিব বিশ্বাসের এমন মন্তব্যের পর অপারেশন জ্যাকপট সিনেমা নিয়ে জানতে যোগাযোগ করা হয় প্রযোজক স্বপন চৌধুরীর সঙ্গে। তিনি জানান, ইতিমধ্যে শেষ হয়েছে সিনেমার কাজ। স্বপন চৌধুরী বলেন, ‘আমাদের সিনেমার কাজ শেষ। এখন মুক্তির অপেক্ষায়। তবে এই মুহূর্তে মুক্তি নিয়ে পরিকল্পনা করছি না। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে অপারেশন জ্যাকপট মুক্তির প্রক্রিয়া শুরু হবে।’
গত অক্টোবরে স্বপন চৌধুরী জানিয়েছিলেন, অপারেশন জ্যাকপট সিনেমার ফ্রান্সের অংশের শুটিং বাকি রয়েছে। ফ্রান্সে সম্ভব না হলে সিজিতে (কম্পিউটার গ্রাফিকস) সেই অংশের কাজ শেষ করার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি।

সিনেমাটি তৈরি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম অধ্যায় অপারেশন জ্যাকপট নিয়ে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অনন্ত জলিল, নিপুণ আক্তার, অমিত হাসান, ওমর সানী, ইমন, নিরব, রোশান, শিপন, সাঞ্জু, জয় চৌধুরী, পল্লব, ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াৎ, মিশা সওদাগর প্রমুখ।
অন্যদিকে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে মহরত করে চিতা সিনেমার ঘোষণা দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ওই বছরের মে মাসে শুটিং শুরুর কথা জানিয়েছিল তারা। এরপর আর কোনো আপডেট পাওয়া যায়নি। পরিচালক রাজিব জানান, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সিনেমাটির কাজ শুরু করা যায়নি। এ বিষয়ে জাজের কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

মহরতের সময় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছিল, চিতা সিনেমাটি তৈরি হবে কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের ‘অপারেশন চিতা’ অবলম্বনে। এতে মাসুদ রানা চরিত্রে অভিনয়ের কথা অনন্ত জলিলের। এর আগে কাজী আনোয়ার হোসেনের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে ‘এম আর নাইন: ডু অর ডাই’ নির্মাণ করেছিল জাজ মাল্টিমিডিয়া। সেই সিনেমায় মাসুদ রানা হয়েছেন এ বি এম সুমন।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৫ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৫ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৫ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৭ ঘণ্টা আগে