প্রতারণার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পি সুনিধি নায়েক। হত্যা ও অন্তর্জালে ছবি ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে গায়িকার থেকে সাড়ে পাঁচ লাখ রুপি নিয়েছে অপরাধীরা। এ বিষয়ে শান্তিনিকেতন থানায় অভিযোগ করেছেন তিনি। সুনিধি বাংলাদেশের সংগীতশিল্পী অর্ণবের স্ত্রী।
বুধবার রাতে সিবিআইয়ের পরিচয় দিয়ে এক অজ্ঞাত ব্যক্তী ফোন করে সুনিধিকে। সে জানায় নরেশ গোয়েল নামে এক ব্যক্তির সঙ্গে আর্থিক তছরুপের ঘটনায় জড়িত সুনিধি। এমনকি তাঁর নামে নাকি একটি ক্রেডিট কার্ডও তোলা হয়েছে। এর পরেই সুনিধিকে বলা হয় তাঁকে গ্রেফতার করা হচ্ছে। একপর্যায়ে সুনিধি ও তাঁর বাবাকে খুনের হুমকি দেওয়া হয়। এমনকি গায়িকার ছবিও ডার্ক ওয়েবে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়। হুমকিতে ঘাবড়ে গিয়ে বৃহস্পতিবার ৫ লাখ রুপি পাঠিয়ে দেন সুনিধি। পরে সুনিধি যখন বুঝতে পারেন তারসঙ্গে জালিয়াতি হয়েছে, থানায় গিয়ে অভিযোগ করেন তিনি। জানা গেছে, সাইবার অপরাধ দমন শাখার আওতায় তদন্ত শুরু করেছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজার অনলাইনকে সুনিধি বলেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম সত্যিই হয়তো হায়দরাবাদের সিবিআই পুলিশ ফোন করেছে। ওরা আমার ও বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য জানে। আমাকে বলা হয় আর্থিক তছরূপের মামলায় আমি নাকি ধরা পড়েছি। খুনের হুমকিও দেওয়া হয় আমাদের। ৬-৭ মাস ধরে নজরদারি চালাচ্ছিল আমার উপরে। আমি কাউকে মেসেজ বা ফোন করলেও নাকি জানতে পারছেন। এ-ও বলেন যে আমার ছবি ডার্ক ওয়েবে ছেড়ে দেবেন। ভয় পেয়ে গিয়েছিলাম। পরে বুঝতে পারি সবই জালিয়াতি। এখন প্রশাসন সাহায্য করছে এবং ঘটনার তদন্ত চলছে।’
প্রতারকদের শাস্তি চেয়ে সুনিধি বলেন, ‘আমি টাকা ফেরত চাই। এ ছাড়া অপরাধীদের শাস্তি চাই। একই সঙ্গে আমাদের নিরাপত্তা চাই।’
রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে পরিচিত সুনিধি নায়েক। ২০২০ সালে তিনি বিয়ে করেন বাংলাদেশের সংগীতশিল্পী অর্ণবকে। তবে শেকড়ের টানে প্রায়ই ছুটে যান শান্তিনিকেতনে। তাই, শান্তিনিকেতনের পূর্বপল্লীতে একটি বাড়ি ভাড়া নিয়েছেন তিনি।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে