
গত বছর ওয়েব কনটেন্টের নতুন ফরম্যাট নিয়ে এসেছিল ওটিটি প্ল্যাটফর্ম চরকি। নাম দিয়েছিল ফ্ল্যাশ ফিকশন। মূলত এক ঘণ্টা কিংবা তারচেয়ে কম দৈর্ঘ্যের হয়ে থাকে এই কনটেন্ট। এবার এই ধরনের ওয়েব কনটেন্ট নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশ। হইচই ফিল্ম নামের এই প্রজেক্টের প্রথম কনটেন্ট ‘একসাথে আলাদা’। এতে প্রথমবার পর্দায় জুটি হয়ে দেখা দেবেন ইয়াশ রোহান ও পারসা ইভানা। আসছে রোজার ঈদে হইচইয়ে মুক্তি পাবে একসাথে আলাদা।
আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই রোমান্টিক-কমেডি ঘরানার ফিল্মটি পরিচালনা করেছেন রেজাউর রহমান। ইয়াশ ও পারসা ছাড়া এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকার প্রমুখ।
পরিচালক রেজাউর রহমান বলেন, ‘আমরা এমন এক সময়ের গল্প বলতে চেয়েছি, যেখানে ভালোবাসা আছে, কিন্তু ব্যক্তিগত স্পেস আর ক্যারিয়ারের চাপে সম্পর্কের সমীকরণগুলো বদলে যাচ্ছে। ইয়াশ-পারসা দুজনেই তাঁদের চরিত্রে ভালো করেছেন। দর্শকদের জন্য এটি এক ঘণ্টার এক রিফ্রেশিং অভিজ্ঞতা হবে।’
ইয়াশ রোহান বলেন, ‘একসাথে আলাদার চিত্রনাট্য পড়েই মনে হয়েছে এটা আমাদের চারপাশের পরিচিত মানুষদের গল্প। পোস্টার দেখে দর্শকেরা যে আগ্রহ দেখাচ্ছেন, আশা করছি সিনেমাটি মুক্তির পর সেই ভালোবাসা আরও বাড়বে।’
পারসা ইভানা বলেন, ‘এই চরিত্রটি আমার আগের কাজগুলো থেকে বেশ আলাদা। রোমান্টিক কমেডি হলেও এর ভেতরে সূক্ষ্ম মানবিক অনুভূতি আছে।’
নতুন এই প্রজেক্ট নিয়ে হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘সব সময় আমাদের চেষ্টা থাকে দর্শককে নতুন এবং বৈচিত্র্যময় গল্পের স্বাদ দিতে। এখন অবধি হইচইয়ে মূলত বড় দৈর্ঘ্যের কনটেন্ট বা সিরিজই দেখে এসেছেন দর্শক। তবে নতুন বছর থেকে এক ঘণ্টা ব্যাপ্তির সিনেমাও দেখতে পারবেন। আমার বিশ্বাস একসাথে আলাদা ফিল্মটির সহজ-সরল অথচ গভীর আবেগের গল্পটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেবে।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১ ঘণ্টা আগে