
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল পদক-২০২৫’ পেলেন নজরুল সংগীতশিল্পী ও গবেষক ওস্তাদ ইয়াকুব আলী খান। ২৫ মে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে নজরুলসংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ওস্তাদ ইয়াকুব আলী খানের হাতে এই পদক তুলে দেওয়া হয়।
নজরুল পদক পেয়ে নিজের অনুভূতি জানিয়ে ওস্তাদ ইয়াকুব আলী খান বলেন, ‘নজরুল বিশ্ববিদ্যালয় আয়োজিত নজরুল পদক-২০২৫ প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমার ভীষণ ভালো লেগেছে। এত চমৎকার, পরিপাটি আর গোছানো অনুষ্ঠান কমই দেখেছি। আমার প্রতি সবার শ্রদ্ধা ভালোবাসা দেখে আবেগাপ্লুত হয়েছি। আমাকে এই পদক দেওয়ায় আয়োজকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। একজন নজরুল সংগীতশিল্পী হিসেবে নজরুল বিশ্ববিদ্যালয়ের নজরুল পদকপ্রাপ্তির বিষয়টি আমার জন্য অত্যন্ত সম্মানের ও গর্বের। একটি কথা না বললেই নয়, আমরা শুধু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেই যেন থেমে না যাই, তাঁর জন্য নিবেদিত হয়ে কাজ করে যেতে হবে।’
উল্লেখ্য, বাংলাদেশের সংগীতাঙ্গনে ওস্তাদ ইয়াকুব আলী খান সুপরিচিত এক নাম। ১৯৭৯ সালে ঢাকা মেডিকেল কলেজ আয়োজিত আশরাফ স্মৃতি স্বর্ণপদক অনুষ্ঠানে ওস্তাদ ইয়াকুব আলী খান প্রথম স্থান অর্জন করেন। সারা দেশের নজরুল সংগীতশিল্পীরা অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। এরপর আরও নানা সম্মাননায় ভূষিত হয়েছেন এই শিল্পী। ২০০০ সালে চট্টগ্রাম মুসলিম হলে উচ্চাঙ্গসংগীত সম্মেলনে দেশ-বিদেশের ওস্তাদদের সামনে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে তাঁকে ‘ওস্তাদ’ উপাধিতে আখ্যায়িত করা হয়।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে