‘মুঘল-এ-আজম’, ‘নীলকমল’, ‘মহল’, ‘মিস্টার অ্যান্ড মিসেস ৫৫’, ‘চলতি কা নাম গাড়ি’, ‘কালা পানি’ কিংবা ‘হাওড়া ব্রিজ’—হিন্দি সিনেমার স্বর্ণযুগের এমন অসংখ্য স্মরণীয় সিনেমার সঙ্গে জড়িয়ে আছে কিংবদন্তি অভিনেত্রী মধুবালার নাম। তাঁর অসাধারণ সৌন্দর্য, অভিনয় দক্ষতা আর ব্যক্তিত্ব আজও দর্শকের মনে অম্লান। হিন্দি সিনেমার সাদাকালো সময়ের এ জনপ্রিয় অভিনেত্রীর বায়োপিক তৈরির পরিকল্পনা চলছে অনেক দিন ধরে।
তবে বিভিন্ন কারণে এ বায়োপিকের কাজ বারবার পিছিয়েছে। কখনো পরিকল্পনার পরিবর্তন, কখনো প্রযোজনা-সংক্রান্ত সমস্যার জন্য সিনেমাটির কাজ এগোয়নি। গ্ল্যামারকুইন মধুবালার চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়েও নানা জল্পনা শোনা গেছে। এবার এল আরেক তথ্য।
সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়া গতকাল জানিয়েছে, মধুবালার বায়োপিকের প্রযোজনার সঙ্গে যুক্ত হয়েছেন সঞ্জয় লীলা বানসালি। তিনি যোগ দেওয়ার পর সিনেমাটির কাজে গতি ফিরেছে। জানা গেছে, এই বায়োপিকে মধুবালার ভূমিকায় দেখা যাবে কিয়ারা আদভানিকে। অন্যান্য চরিত্রের অভিনয়শিল্পী নির্বাচনের কাজ চলছে। মূল দুই পুরুষ চরিত্র দীলিপ কুমার ও কিশোর কুমারের ভূমিকায় কারা অভিনয় করবেন; তা নিয়েও আলোচনা চলছে। এ বছরের শেষ নাগাদ সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
কয়েক বছর ধরে মধুবালার বায়োপিকের চিত্রনাট্য নিয়ে কাজ করছেন জসমিত কে. রিন। আলিয়া ভাট ও বিজয় ভার্মাকে নিয়ে ‘ডার্লিংস’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয়েছিল রিনের। মধুবালার বায়োপিকও পরিচালনা করার কথা তাঁর।
পর্দায় মধুবালার চরিত্রে অভিনয় কিয়ারা আদভানির জন্য হবে তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য অর্জন। কারণ, তিনি সব সময়ই মধুবালার চরিত্রে অভিনয়ের ইচ্ছা পোষণ করতেন। অনেকবার সে কথা বলেছেনও বিভিন্ন সাক্ষাৎকারে। মীনা কুমারীর বায়োপিকও করার কথা ছিল কিয়ারার। কিন্তু তিনি মধুবালার বায়োপিকটি বেছে নিয়েছেন বলে জানিয়েছে ভ্যারাইটি ইন্ডিয়া।
অন্যদিকে, ভ্যারাইটি ইন্ডিয়ার এ খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে বলিউড হাঙ্গামাসহ একাধিক সংবাদমাধ্যম। তারা জানিয়েছে, মধুবালার বায়োপিকে কিয়ারা ও বানসালির যুক্ত হওয়ার বিষয়টি স্রেফ গুঞ্জন। তাদের দাবি, মধুবালার বায়োপিক নিয়ে আলোচনা এখনো চলছে। কিন্তু কাস্টিং বা প্রযোজনার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
৯ ঘণ্টা আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমি এই রায় ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
বড় পর্দায় অভিষেকের পর থেকে প্রায় প্রতি ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত সিনেমা। এই রোজার ঈদেও একাধিক সিনেমা মুক্তি পাবে তাঁর। রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ ও জাহিদ জুয়েলের ‘পিনিক’—এই দুই সিনেমায় ভিন্ন দুই চরিত্রে চমকে দিতে প্রস্তুত বুবলী।
১ দিন আগে
গত দেড় দশকে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র ‘মায়ের ডাক’। ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে চলচ্চিত্রটি। গতকাল বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠিত হয় মায়ের ডাক নির্মাণের শুভযাত্রা।
১ দিন আগে