প্যারিসভিত্তিক ‘এতোয়াল দ্য লা স্কাম’ পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা, নির্দেশক ও কবি আমীরুল আরহামের সৃষ্টিকর্ম নিয়ে তিন দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা। আজ থেকে শুরু হওয়া ‘আমীরুল আরহাম ডকুমেন্টারি ফিল্ম রেট্রোস্পেকটিভ’ শিরোনামের এই আয়োজন চলবে ১১ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুটি করে মোট ছয়টি সিনেমা প্রদর্শন করা হবে। প্রদর্শনী শুরু হবে প্রতিদিন বেলা ৩টায় ও বিকেল ৫টায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার অডিটোরিয়াম ন্যুভেল ভগে।
এই আয়োজনের সিনেমাগুলো বাংলাদেশসহ বৈশ্বিক প্রেক্ষাপটে নির্মিত। এসব সিনেমায় তুলে ধরা হয়েছে ভুলে যাওয়া ইতিহাস, সামাজিক বাস্তবতা এবং সমকালীন নানা অভিজ্ঞতাকে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘শান্তিনিকেতন—ইকোস অব টাইম’ সিনেমার বিশ্ব প্রিমিয়ার, যেখানে দর্শকেরা প্রথমবারের মতো আরহামের সর্বশেষ নির্মাণ উপভোগ করার সুযোগ পাবেন। প্রতিদিনের প্রদর্শনী শেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে একটি ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্ব, যেখানে দর্শকেরা নির্মাতার সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন এবং তাঁর সৃষ্টিশীল ভাবনা সম্পর্কে জানতে পারবেন।
আয়োজনের প্রথম দিনে আজ বেলা ৩টায় প্রদর্শিত হবে ‘দ্য নাইনটিন সেভেনটি ওয়ান ওয়ার ইন দ্য আইজ অব পাকিস্তান’ এবং বিকেল ৫টায় ‘লতে ডু ডিয়াবল (দ্য ডেভিলস ওয়াটার)’। আগামীকাল বেলা ৩টায় প্রদর্শিত হবে ‘লা অবলিজ দো বাংলাদেশ (দ্য লস্ট সোলস অব বাংলাদেশ)’ এবং বিকেল ৫টায় ‘জেন-জি বাংলাদেশ’। ১১ এপ্রিল আয়োজনের শেষ দিনে বেলা ৩টায় প্রদর্শিত হবে ‘জাফরুল্লাহ: আ পিপলস ডক্টর’ এবং বিকেল ৫টায় ‘শান্তিনিকেতন—ইকোজ অব টাইম’।
উল্লেখ্য, আমীরুল আরহাম ফ্রান্সের খ্যাতনামা সম্মান এতোয়াল দ্য লা স্কাম পুরস্কার পেয়েছেন, যা স্ক্যাম কর্তৃক প্রামাণ্যচিত্র ও অডিওভিজ্যুয়াল শৈল্পিক উৎকর্ষের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। তাঁর নির্মাণ ফরাসি ও ইউরোপীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়েছে। তাঁর নির্মিত সিনেমা আন্তর্জাতিকভাবে প্রশংসিত ও পুরস্কৃত হওয়ার পাশাপাশি ফরাসি জাতীয় গ্রন্থাগার ও ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সংরক্ষিত রয়েছে।

সৃজিত মুখার্জির ‘পদাতিক’ দিয়ে ২০২৪ সালে টালিউডে অভিষেক হয় চঞ্চল চৌধুরীর। প্রথম সিনেমা দিয়েই ওপার বাংলার নির্মাতাদের কাছে ভরসা হয়ে উঠেছেন তিনি। গত বছরের শেষ দিকে শুটিং শেষ করেছেন ব্রাত্য বসুর ‘শেকড়’ সিনেমার। এবার জানা গেল, ‘আজাদি’ নামের আরও এক টালিউড সিনেমার শুটিং শেষ করেছেন চঞ্চল।
১ দিন আগে
১ ঘণ্টা ৪৯ মিনিট ১৩ সেকেন্ড ব্যাপ্তির গানটি লিখেছেন এবং সুর করেছেন মাহবুবুল খালিদ। এতে কণ্ঠ দিয়েছেন ডি-রকস্টারখ্যাত শিল্পী হাসনাত তাসনিম সংগীতা। মাহবুবুল খালিদ জানিয়েছেন, গানের কথা, সুর, গায়কি ও মিউজিক এমনভাবে সাজানো হয়েছে, যা মানুষের শরীর ও মনকে শান্ত করে, দুশ্চিন্তা ও দুর্ভাবনা দূর করে...
১ দিন আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে
তৈরি হয়েছে কিংবদন্তি সংগীত তারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক। অ্যান্টোইন ফুকুয়া পরিচালিত ‘মাইকেল’ নামের এ সিনেমায় মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন গায়কের ভাতিজা জাফর জ্যাকসন। মাইকেল জ্যাকসন কীভাবে হয়ে ওঠেন পপের রাজা, সেই কাহিনি উঠে এসেছে সিনেমায়।
১ দিন আগে