
ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে উপজীব্য করে মঞ্চের জন্য তৈরি হচ্ছে নতুন নাটক। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এমন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। রাজধানীর শিল্পকলা একাডেমিতে ১৯ ও ২০ জুন অনুষ্ঠিত হয়েছে নাট্যদল স্পন্দন থিয়েটার সার্কেলের নাটক ‘দেয়াল সব জানে’। এবার মঞ্চে আসছে অন্তর্যাত্রা নাট্যদলের নাটক ‘আর কত দিন’।
কথাসাহিত্যিক জহির রায়হানের আর কত দিন উপন্যাস অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন খন্দকার রাকিবুল হক। ২৭ জুন রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন একই মঞ্চে ও সময়ে প্রদর্শিত হবে এই নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
আর কত দিন নাটক সম্পর্কে নির্দেশক রাকিবুল হক বলেন, ‘কালে কালে অত্যাচারী শোষকের বিরুদ্ধে বাঙালি লড়াই করেছে নিজেকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু ইতিহাস বলে, সে লড়াই কখনো শেষ হয়নি। তাই বারবার মনে প্রশ্ন জাগে, আর কত দিন? জহির রায়হান রচিত ‘আর কত দিন’ অভিব্যক্তিবাদী রচনা। বিষয়বস্তু একেবারেই সমসাময়িক, তবে মঞ্চ প্রয়োগভাবনা বেশ দুরূহ ও সময়সাপেক্ষ। কিন্তু বাংলাদেশে ঘটে যাওয়া বিপ্লব ও বিপ্লবোত্তর বাংলাদেশের চিত্র, প্রশ্ন ও সংকট উত্তরণের ধারণা এই উপন্যাসের মননে রয়েছে। এই নাটকের মঞ্চ ও আলোর প্রয়োগ থিয়েট্রিক্যালিজম ধারার অনুবর্তী। পোশাক ডিজাইনে থাকছে কনস্ট্রাকটিভ ইজমের আপাতধারণার প্রয়োগ। উপন্যাসটির মঞ্চ প্রয়োগে রয়েছে জাদুবাস্তবতার আভাস। এই নাটকের সব উপাদান নন-রিয়েলিস্টিক উপাদানের আপাতধারণায় নির্মিত।’
আর কত দিন নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহজাদা সম্রাট চৌধুরী, সৌমিক বাগচী, সাজ্জাদুল ইসলাম শুভ, উন্মিতা চৌধুরী, অর্ণব মল্লিক, ইশতিয়াক আহমেদ, ঐন্দ্রিলা মজুমদার অর্ণা, সপ্তর্ষী বিশ্বাস, প্রজ্ঞা প্রতীতি, মুনতাহানা ফিজা, মুস্তাফিজ তোফা, মুক্তাদিরুল ইসলাম সিফাত প্রমুখ। মঞ্চ পরিকল্পনা করেছেন রাসেল ইসলাম, আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস। পোশাক ও সংগীত পরিকল্পনা করেছেন শাহীনুর আক্তার প্রীতি ও অর্ণব মল্লিক।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে