
মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে গত বৃহস্পতিবার ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ দেন আরেক নায়িকা তমা মির্জা। এবার মিষ্টি জান্নাতও হাঁটলেন একই পথে। মানহানির অভিযোগ এনে তমা মির্জার বিরুদ্ধে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে পাল্টা আইনি নোটিশ পাঠালেন মিষ্টি।
আজ সোমবার তমার বিরুদ্ধে নোটিশটি ইস্যু করা হয়েছে। মিষ্টির পক্ষে এটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান কচি। সেখানে উল্লেখ আছে, মিষ্টি জান্নাতের বিরুদ্ধে তমা মির্জার অভিযোগ সত্য নয়। এতে মিষ্টির মানহানি হয়েছে। তিন দিনের মধ্যে আইনি নোটিশ তুলে নেওয়া এবং ক্ষতিপূরণ হিসেবে ২০ কোটি টাকা না দিলে তমার বিরুদ্ধে মিষ্টি আইনগত ব্যবস্থা নেবেন বলে জানানো হয়েছে ওই নোটিশে।
তমার আইনি নোটিশ পাঠানোর পর মিষ্টি জান্নাত জানিয়েছিলেন, আইনিভাবেই জবাব দেওয়া হবে। মিষ্টি বলেছিলেন, ‘পুরো বিষয়টি মিথ্যা। মিথ্যা প্রমাণিত হলে তাঁকে (তমা মির্জা) অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। আমি কোনো ভিডিওতে কারও নাম নিইনি। সবকিছুর প্রমাণ আমার কাছে আছে।’
সম্প্রতি শাকিব খান ও শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে ‘বিতর্কিত’ কথা বলে আলোচনায় আসেন মিষ্টি জান্নাত। বিভিন্ন সাক্ষাৎকারে বলা মিষ্টির কথাগুলো ভালোভাবে নেননি চিত্রনায়িকা তমা মির্জা। মিষ্টির সমালোচনা করে তিনি ফেসবুকে পোস্ট দেন। সেই পোস্টকে কেন্দ্র করেই দ্বন্দ্বে জড়ান দুই নায়িকা। প্রকাশ্যে একে অপরের সমালোচনা করেন। ওই সময় তমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন মিষ্টি। সেই কথামতো তমার বিরুদ্ধে এবার আইনি নোটিশ পাঠালেন এই নায়িকা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে