
শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং প্রয়োজনীয় ক্যারিয়ারভিত্তিক দক্ষতা অর্জনে অনুপ্রাণিত করার লক্ষ্যে, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ক্যারিয়ার কাউন্সেলিং এবং প্লেসমেন্ট সেন্টারের (সিসিপিসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল সিআর কনফারেন্স ২০২৫। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সিআর কনফারেন্স ২০২৫-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুস মিয়া, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জিয়াউল হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অ্যাসোসিয়েট অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় আচার্য্য, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পাবলিক রিলেশনস ডিভিশন, কল সেন্টার এবং কোয়ারি ম্যানেজমেন্টের এইচওডি প্রদীপ্ত মোবারকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক ও প্রশাসনিক এইচওডিরা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের ক্লাস প্রতিনিধিদের (সিআর) একত্রিত করা হয়। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের প্রেরণাদায়ী বক্তা হিসেবে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের প্রাক্তন শিক্ষার্থী ‘এক্সিলেন্স বাংলাদেশ’-এর ফাউন্ডার এবং দ্য ডেইলি স্টারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বেনজির আবরার, ড. নাসির উদ্দিন আহমেদ (রিটায়ার্ড মেজর) এক্সিকিউটিভ ডিরেক্টর, দীপন গ্রুপ এবং রিশান মাহমুদ রনি, সিনিয়র নিউজ প্রেজেন্টার বাংলাদেশ টেলিভিশন, শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যতের কর্মপ্রেরণা এবং নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যারিয়ার কাউন্সেলিং এবং প্লেসমেন্ট সেন্টারের (সিসিপিসি) এইচওডি তামান্না জেরিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী জাকিউর রহমান।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৯ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে