নর্থ সাউথ ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী এবং পাঠকবন্ধুর সদস্য ফারহানা ইসলাম সম্প্রতি জাতিসংঘের ‘মিলেনিয়াম ফেলোশিপ ২০২৪’ এবং ফুল ফান্ডেড ‘অ্যাসপায়ার লিডারশিপ প্রোগ্রাম ২০২৪’-এ মনোনীত হন।
ইউনাইটেড ন্যাশনস একাডেমিক ইমপ্যাক্ট এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্কের যৌথভাবে পরিচালিত মিলেনিয়াম ফেলোশিপ একটি বৈশ্বিক নেতৃত্ব উন্নয়ন প্রোগ্রাম। এই ফেলোশিপ টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে কাজ করে তরুণদের জন্য। এই প্রোগ্রামের অংশ হিসেবে ফারহানা ইসলাম ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটরস’ নামের একটি প্রকল্পে কাজ করেছেন।
এই প্রকল্পের আওতায় তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ এতিমখানা এবং মাস্তুল ফাউন্ডেশনে কর্মশালা আয়োজন করেন। এসব কর্মশালায় এতিম শিশুদের জন্য কাউন্সেলিং, মানসিক স্বাস্থ্য সহায়তা এবং লাইফ স্কিল প্রশিক্ষণ দেওয়া হয়। ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটরস’ প্রকল্পে ফারহানা মার্কেটিং এবং জনসংযোগ প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ফারহানার আরেকটি বড় অর্জন হলো হার্ভার্ড ইউনিভার্সিটির ফ্যাকাল্টি দ্বারা পরিচালিত অ্যাসপায়ার লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ। এই প্রোগ্রামের লক্ষ্য তরুণদের ভবিষ্যতের নেতা হিসেবে গড়ে তোলা।
ডিসেম্বর ২০২৪-এ মিলেনিয়াম ফেলোশিপ সফলভাবে সম্পন্ন করার পর ফারহানা আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েট হন। এই প্রোগ্রামে অংশগ্রহণ করে তিনি বিভিন্ন সেশন, ওয়েবিনারের অভিজ্ঞতার মধ্য দিয়ে নেতৃত্বের দক্ষতা আরও শাণিত করেছেন।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৬ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
২০ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে