বিশ্ব নারী দিবস ছিল গতকাল শুক্রবার। ‘নারীর সম-অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্যে বিশ্বজুড়ে উদ্যাপিত হয়েছে দিবসটি। এরই ধারাবাহিকতায় উত্তরা ইউনিভার্সিটির পাবলিক রিলেশনস এবং ব্র্যান্ড কমিউনিকেশনের উদ্যোগে উত্তরা ইউনিভার্সিটিতে কর্মরত নারীদের সম্মানে গতকাল বেলা ১১টায় উত্তরা ইউনিভার্সিটির অডিটোরিয়ামে দিবসটি উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ইয়াসমীন আরা লেখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর গৌর গোবিন্দ গোস্বামী।
নারী দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ইয়াসমীন আরা লেখা বলেন, ‘নারীদের উন্নয়ন, অগ্রগতি, সক্ষমতা, সুস্থতা এবং তাদের উৎসাহিত করার কাজ করে যাচ্ছে উত্তরা ইউনিভার্সিটি।’
অনুষ্ঠান শেষে উত্তরা বিশ্ববিদ্যালয় কর্মরত সব নারী কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ উপহার দেওয়া হয় ইউনিভার্সিটির অফিস অব পাবলিক রিলেশন্স অ্যান্ড ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের পক্ষ থেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর হাসফিয়া বশিরউল্লাহ, প্রফেসর মমতাজ বেগম (সাবেক ট্রেজারার), প্রফেসর আয়েশা বেগম, উপদেষ্টা, বাংলা বিভাগ, উত্তরা ইউনিভার্সিটি; কাজী মহিউদ্দিন, রেজিস্ট্রার, উত্তরা ইউনিভার্সিটি; মোহাম্মদ আলী, পরীক্ষা নিয়ন্ত্রক, উত্তরা ইউনিভার্সিটি; মাহমুদা বেগম, ডিন, স্কুল অব এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন; শারমীন আক্তার, উপপরীক্ষা নিয়ন্ত্রক, উত্তরা ইউনিভার্সিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডমিশন প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশনের বর্তমান ডিরেক্টর ও ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান কাজী তারেক উল্লাহ।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১ দিন আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে