‘আজকের বৃক্ষরোপণ আগামীর পৃথিবীকে সুন্দর করে তুলবে’ প্রতিপাদ্য সামনে নিয়ে বৃক্ষরোপণ ও ফুটপাত পরিষ্কারকরণ কর্মসূচি পালন করেছে পাঠকবন্ধু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।
২৭ জুন সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত সৌন্দর্যবর্ধন বৃক্ষরোপণ ও ফুটপাত পরিষ্কারকরণ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান করেন পাঠকবন্ধুর প্রধান উপদেষ্টা ও যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। তাঁর নেতৃত্বে ১০০ সোনালুগাছ ও ২০টি রাধাচূড়াগাছ রোপণ করা হয়। এ ছাড়া বিষাক্ত পার্থেনিয়াম গাছসহ বিভিন্ন আগাছা পরিষ্কার করে প্রায় ৩০০ গজ ফুটপাত তৈরি করেন পাঠকবন্ধুরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাঠকবন্ধুর উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মো. মজনুজ্জামান ও সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম। পাঠকবন্ধুর আহ্বায়ক মোতালেব হোসাইন, ক্যাম্পাস অ্যাম্বাসেডর মো. শেখ সাদী ভূইয়া এবং সদস্য আহাদ সৈকত, মোস্তফা গালিব, জালিস মাহমুদ, মুজাহিদ, আরাফাত হোসাইন, ইমদাদুল, ফিরোজ আহমেদ, হাবিব কায়সার, রোকাইয়া, তারিফ আহমেদ প্রমুখ।

আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘ইতিমধ্যে মাধ্যমিক স্তরের এসএসসি পরীক্ষা সমাপ্ত হয়েছে সুন্দরভাবে। প্রশ্নপত্র আউট (ফাঁস) হয়নি, নকল হয়নি এবং দুই মাসের ভেতরে আগামী ২০ জুলাইয়ের ভেতরে রেজাল্টও আউট (ফল প্রকাশ) হয়ে যাবে।’
১ ঘণ্টা আগে
বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১ দিন আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে