
দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়টি তাঁর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।
এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ এই পথচলায় আইইউবিএটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং বাংলাদেশে বেসরকারি উচ্চশিক্ষার এক পথিকৃৎ ও অনুকরণীয় মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইবিএর সাবেক পরিচালক, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান একটি সুদূরপ্রসারী স্বপ্ন ও দর্শন নিয়ে আইইউবিএটি প্রতিষ্ঠা করেন। লক্ষ্য হলো দেশের প্রতিটি গ্রাম থেকে একজন করে পেশাদার গ্রাজুয়েট তৈরি করার জন্য আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা দেশের সাধারণ শিক্ষার্থীদের নাগালের মধ্যে নিয়ে আসা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখা। প্রতিষ্ঠালগ্ন থেকেই আইইউবিএটি সেই লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আইইউবিএটির চেয়ারম্যান জুবের আলিম এবং উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, আইইউবিএটির এই অর্জন সবার সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার ফল।
রাজধানীর উত্তরায় সবুজে ঘেরা প্রায় ২০ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত আইইউবিএটি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এক অনন্য উদাহরণ। পরিকল্পিত ক্যাম্পাস, খোলামেলা পরিবেশ ও আধুনিক অবকাঠামো শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে।
বেসরকারি উচ্চশিক্ষা ক্ষেত্রে আইইউবিএটির অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আইইউবিএটি বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট এবং বেসরকারিভাবে অ্যাগ্রিকালচার, নার্সিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করে এক নতুন দিগন্ত উন্মোচন করে। এসব প্রোগ্রাম দেশে দক্ষ ও পেশাজীবী মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বর্তমানে আইইউবিএটিতে ছয়টি অনুষদের অধীনে ১৪টি বিভাগে দেশি-বিদেশি হাজার হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। আধুনিক পাঠ্যক্রম, অভিজ্ঞ শিক্ষকবৃন্দ এবং ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ায় এখানকার স্নাতকেরা গত তিন দশক ধরে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতা ও সাফল্যের সঙ্গে কাজ করে দেশের সুনাম বৃদ্ধি করে চলেছেন।
গবেষণা ও র্যাঙ্কিং-এ আইইউবিএটি একটি শক্ত অবস্থান ধরে রেখেছে। ২০২৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় আইইউবিএটি পঞ্চম অবস্থানে রয়েছে। কিউএস ও টাইমস হায়ার অ্যাডুকেশন-এর মতো বিশ্বখ্যাত আন্তর্জাতিক র্যাংকিংয়ে আইইউবিএটির উপস্থিতি বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে এর গুরুত্বকে আরও দৃঢ় করেছে।
সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও আইইউবিএটি প্রশংসনীয় ভূমিকা পালন করছে। আর্থিক সচ্ছলতার অভাবে যাতে মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে জন্য এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১০০ শতাংশ পর্যন্ত মেধাবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রয়েছে ফ্রি ট্রান্সপোর্ট সুবিধা, যা তাদের পড়াশোনাকে আরও সহজ ও সাশ্রয়ী করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৫ বছরের এই গৌরবময় পথচলায় আইইউবিএটি প্রমাণ করেছে দূরদর্শী নেতৃত্ব, মানসম্মত শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতা একসঙ্গে থাকলে একটি বিশ্ববিদ্যালয় জাতির ভবিষ্যৎ নির্মাণে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রতিষ্ঠাবার্ষিকীতে দাঁড়িয়ে আইইউবিএটির নতুন প্রত্যয় আগামীর পথচলায় আরও উচ্চ শিখরে পৌঁছানোর।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৭ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে