
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রায় ২০০ শিক্ষার্থী এতে অংশ নেন। আজ শনিবার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি এমসিকিউ (বহুনির্বাচনী) পরীক্ষার পর নির্বাচিত শিক্ষার্থীদের ইন্টারভিউ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীরা হুয়াওয়েতে চাকরির সুযোগ পাবেন।
বাংলাদেশের আইসিটি খাতে প্রতিভা বিকাশের জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হুয়াওয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রতিষ্ঠানটির এইচআর ডিরেক্টর লিনজিয়াও। তিনি বলেন, ‘আমরা নিয়মিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন করে থাকি। এটি নতুন গ্র্যাজুয়েটদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের প্রযুক্তিগত উন্নয়নে ভূমিকা রাখছে।’
বুয়েটের অধ্যাপক ড. ফোরকান উদ্দিন বলেন, ‘বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কার্যক্রম আমাদের শিক্ষার্থীদের জন্য শিল্প খাতের সঙ্গে সংযোগ স্থাপন ও কর্মসংস্থাপনের দারুণ একটি প্ল্যাটফর্ম। একই সঙ্গে এটি চাকরির সুযোগ বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ করে দিয়েছে।’
ক্যাম্পাস রিক্রুটমেন্ট কার্যক্রমে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, ‘হুয়াওয়ের এই উদ্যোগ আমাদের ভবিষ্যৎ আইটি পেশাজীবী হিসেবে প্রস্তুত হওয়ার দারুণ সুযোগ দিচ্ছে। বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে এই ধরনের কার্যক্রম ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা দিয়ে আমাদের সাহায্য করতে পারে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এটি হুয়াওয়েতে সরাসরি আকর্ষণীয় ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াওয়ের সিনিয়র মার্কেটিং ম্যানেজার কৌশিক আহমেদ রেজা, সিনিয়র এইচআর ম্যানেজার ফারা নেওয়াজ, অ্যাসিস্ট্যান্ট এইচআর ম্যানেজার মো. খালিদ হোসেন এবং বুয়েটের ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. এ বি এম হারুন উর রশিদ।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৫ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৯ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
২০ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে