শহুরে পরিবেশ থেকে বহু দূরে, অবকাঠামোবঞ্চিত বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সীমানাঘেঁষা বঙ্গলতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাহাড়ি গ্রাম জারুলছড়ি। ঠিক সাজেক উপত্যকার পাদদেশে অবস্থিত এই গ্রামে শিক্ষার হার অনেক কম। এই অবস্থায় শিশু-কিশোরদের পড়ালেখার প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন গ্রামের মানুষজন এবং এক বৌদ্ধ ভিক্ষু। স্থানীয় একটি বৌদ্ধবিহারকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি ছোট্ট পাঠাগার।
জারুলছড়ি বনবিহারে গিয়ে দেখা গেল, মাটির মেঝেতে বসে কিছু শিশু-কিশোর নীরবে বই পড়ছে, কেউ কেউ মেঘের ছবি আঁকছে, আবার অনেকে নিজেদের মধ্যে গল্পে মেতে আছে। নেই কোনো কোলাহল, নেই প্রযুক্তির ঝলক। চারপাশে সবুজ বন আর পাহাড়ঘেরা পরিবেশ। এ গ্রাম থেকে সবচেয়ে কাছের সরকারি প্রাথমিক বিদ্যালয়টির দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার।
বিহারের প্রধান বৌদ্ধ ভিক্ষু রত্নবোধি ভান্তে জানান, শুরুতে তিনি নিজেই পড়ার জন্য কিছু বই সংগ্রহ করতেন। পরে মনে হলো, আশপাশে যেহেতু কোনো লাইব্রেরি নেই, তাই এলাকার শিশু-কিশোরদেরও এই সুযোগ করে দেওয়া দরকার। সেই ভাবনা থেকে নিজের জমানো কিছু অর্থ এবং স্থানীয়দের সহায়তায় বিহারের দেশনা ঘরকে ‘জ্ঞান বারেঙ’ নামে একটি পাঠাগারে রূপ দেন। এখানে প্রতি শুক্রবার নিয়মিত বসে পাঠচক্র।
রত্নবোধি ভান্তে আরও বলেন, ‘শুরুতে খুব কমসংখ্যক শিশু পাঠাগারে আসত, বই পড়ার তো প্রশ্নই ওঠে না। তবে ধীরে ধীরে গ্রামের মানুষদের উৎসাহ আর সহযোগিতায় এখন তারা নিয়মিত আসে, পড়ে, অন্যদের শেখায়।’
বর্তমানে ‘জ্ঞান বারেঙ’ পাঠাগারে রয়েছে ১৫০টির বেশি বই, যার মধ্যে বাংলা ও চাকমা ভাষায় লেখা ইতিহাস, বিজ্ঞান, ধর্ম ও শিশুতোষ গল্পের বই রয়েছে। প্রতি সপ্তাহে ৪০-৫০ শিশু ও কিশোর পাঠচক্রে অংশ নেয়।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৬ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
২০ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে