ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্যানোরমা ট্যালেন্ট সেকশনে ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’ জিতেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হোয়াট ইফ’ (What If)। সিনেমাটির নির্মাতা তানহা তাবাসসুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
গতকাল রোববার (১৮ জানুয়ারি) জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে সেরা চলচ্চিত্রসহ বিভিন্ন বিভাগের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়।
তানহা তাবাসসুম বলেন, ‘এটা আমার বানানো প্রথম সিনেমা। আমাদের পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের সময় বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় এবং কীভাবে তা মোকাবিলা করা যায়, সেই ধারণার ওপরই সিনেমাটি তৈরি। এটি আমার কাছে অনেক বড় এক প্রাপ্তি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, যাঁরা আমাকে সব সময় সমর্থন করেছেন।’
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান আল সাবিত, তাসনিম শুচি, কাব্য রাহা, আলভী আবীব ও সাইন আহমেদ পবন। চলচ্চিত্রটির চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন আরিফুর রহমান এবং ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন রুদ্র ব্যানার্জি। এ ছাড়া কালার গ্রেডিং করেছেন মুরসালিন, সাউন্ড মিক্সিং ও ডিজাইনের দায়িত্বে ছিলেন সৈকত সিনহা এবং ভোকাল আর্টিস্ট হিসেবে ছিলেন জান্নাতুল তোশা। চলচ্চিত্রটির এক্সিকিউটিভ প্রডিউসার ছিলেন আলভী আবীব এবং ক্রিয়েটিভ প্রডিউসার ছিলেন শাহ সাকিব সোবহান।
উল্লেখ্য, ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১৮ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই উৎসবে বিশ্বের ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৫ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৯ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
২০ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে