গত বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ষষ্ঠ ধাপের ভর্তির কার্যক্রম শেষ হয়েছে। এ পর্যন্ত ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী। তবুও এখনো ৬৫৬টি আসন খালি রয়েছে।
আজ শনিবার বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক ড. আহসান উল আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে চারুকলা বিভাগ ব্যতীত মোট আসন রয়েছে ১ হাজার ৯৯০ টি। গত ১১ নভেম্বর প্রথম মেধাতালিকার ভর্তি সম্পন্ন হয়। পর্যায়ক্রমে ষষ্ঠ ধাপের মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম গত বৃহস্পতিবার শেষ হয়। এ পর্যন্ত তিনটি ইউনিটে মোট ১ হাজার ৯৯০ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী। তবে, ইউনিটভিত্তিক শূন্য আসনের বিষয়ে জানাতে পারেনি আইসিটি সেল।
আসন খালি থাকায় আজ রোববার রাতে সপ্তম ধাপে তালিকা প্রকাশ করা হবে। এ তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা আগামী সোমবার পর্যন্ত বর্তি হতে পারবেন। তারপরও আসন খালি থাকলে পর্যায়ক্রমে মেধাতালিকা প্রকাশ করা হবে।
ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
এ বিষয়ে আইসিটি সেলের পরিচালক বলেন, সপ্তম মেধাতালিকা থেকে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ থাকবে। তবে, ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ে বিভাগ মাইগ্রেশন চলমান থাকবে।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৪ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৯ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
২০ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে