
জার্মান ভিসার জন্য আবেদন করা বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে আবেদনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তির প্রহর। চলতি বছরের ২৫ মার্চ পর্যন্ত প্রাপ্ত হিসাব অনুযায়ী, দেশটির ভিসার অপেক্ষায় রয়েছেন অন্তত ৮১ হাজার বাংলাদেশি শিক্ষার্থী। যা নিয়মিত বেড়েই চলছে। অন্যদিকে জার্মান দূতাবাসের বার্ষিক সক্ষমতা মাত্র দুই হাজারের কাছাকাছি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
জার্মানির ১৬টি প্রদেশের মধ্যে ১৪টিতে শিক্ষার্থীদের কোনো টিউশন ফি দিতে হয় না। প্রতি ছয় মাস অন্তর গড়ে ২০০ থেকে ৪০০ ইউরো সেমিস্টার ফি দিতে হয়, যার মধ্যে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান যে রাজ্যে অবস্থিত, সেখানকার সব গণপরিবহনের ভাড়াও অন্তর্ভুক্ত থাকে। এসব সুযোগ–সুবিধার ফলে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে উঠে এসেছে দেশটি।
ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের সূত্র বলছে, ২০২৪ সালে জার্মান অ্যাম্বাসি ঢাকায় রেকর্ড সংখ্যক স্টুডেন্ট ভিসা ইস্যু করেছে। সংখ্যাটা ছিলো এক হাজার ৭২৩। অন্যদিকে ২০১৮ সালে এই সংখ্যা ছিলো মাত্র ৮৫৩টি। এর মানে গত ছয় বছরে শিক্ষার্থী ভিসার সংখ্যা দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে জার্মানি।
জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের হার ক্রমাগত বাড়ছে। ২০১৪ সালে এ সংখ্যাটা ছিল ২ হাজার ২৭৭ জন, ২০১৫ সালে ছিল ২ হাজার ৫১৪ জন, ২০১৬ সালে ছিল ২ হাজার ৬২৩ জন, ২০১৭ সালে ছিল ২ হাজার ৭৬৪ জন এবং ২০১৮ সালে ছিল ৩ হাজার ২২০ জন। বৃদ্ধির হার ৩০ শতাংশ।
ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার জানিয়েছেন, বাংলাদেশ থেকে জার্মানিতে যেতে শিক্ষার্থীদের এখন দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। শিক্ষার্থীদের যে পরিমাণ আগ্রহ আর যে প্রক্রিয়ায় এখন ভিসা দেওয়া হচ্ছে, এটা চলমান থাকলে সামনে অপেক্ষার সময় ৪০ বছরও ছাড়িয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, জার্মানি বাংলাদেশের মেধাবী ও আগ্রহী শিক্ষার্থীদের স্বাগত জানায়। তবে ভিসা আবেদনের চাহিদা অনেক বেশি হওয়ায় শিক্ষার্থীদের অপেক্ষার সময় বাড়ছেই। এ বিষয়ে জার্মান তাদের সক্ষমতা বাড়লেও বাংলাদেশি শিক্ষার্থীদের চাহিদার তুলনায় তা কম। তবে উচ্চ চাহিদা মোকাবিলায় কাজ চলমান রয়েছে।

‘আমরা সুন্দর পরিকল্পনা করে দীর্ঘ মেয়াদে সব পরিবর্তন নিয়ে আসব। আর বাকি যে বিষয়গুলো মীমাংসিত, সেগুলো যদি দীর্ঘ মেয়াদে আরও ভালো করার জন্য পরিবর্তনের প্রয়োজন হয়, দীর্ঘ মেয়াদে আমরা পরিবর্তন করব। কিন্তু হুটহাট কিছুতে আমরা হাত দিতে রাজি না...
১৪ মিনিট আগে
চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১ দিন আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে