চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের আবার সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামীকাল রোববার থেকে ফরম পূরণ কার্যক্রম শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।
ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার থেকে শিক্ষার্থীদের ফরম পূরণে প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন। আর এসএমএস পাওয়া শিক্ষার্থীরা আগামী ২ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের ফি পরিশোধ করতে পারবেন।
এর আগে গত ১২ আগস্ট থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণের কাজ শুরু হয় এবং ২৫ আগস্ট পর্যন্ত ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। এরপর ৩১ আগস্ট পর্যন্ত ফরম পূরণের সময় বাড়ানো হয়। পরে ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের আবারও ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছিল। এদিকে আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা হয়ে ৩০ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৪ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৯ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
২০ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে