
থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ‘এআই ফর ডেভেলপিং কান্ট্রিজ ফোরাম’ (AIFOD)-এর উইন্টার সামিটে অংশগ্রহণ করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB)। গত ৪-৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই বৈশ্বিক ফোরামে উন্নয়নশীল দেশগুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ন্যায্য ও সমতাভিত্তিক অধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
সামিটে এআইইউবি-এর প্রতিনিধিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ মেম্বার ও সাবেক ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড লামাগনা এবং ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. দীপ নন্দী।
সামিটের ‘হাউ ক্যান ডেভেলপিং কান্ট্রিজ বিল্ড এআই দ্যাট’স ট্রুলি আওয়ার্স?’ শিরোনামে একটি বিশেষ প্যানেল সেশন সঞ্চালনা করেন প্রফেসর ড. দীপ নন্দী। এই আলোচনায় উঠে আসে, উন্নয়নশীল দেশগুলোকে শুধু ডেটা সরবরাহকারী না হয়ে নিজেদের ডিজিটাল ভবিষ্যতের প্রকৃত নির্মাতা হতে হবে।
ফোরামে ড. কারমেন জেড লামাগনা বাংলাদেশের প্রেক্ষাপটে এআই-এর কার্যকর ভূমিকা তুলে ধরেন। তিনি জানান—এআইইউবি ক্যাম্পাসে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বল্পমেয়াদি বিদ্যুৎ চাহিদা এবং সৌরশক্তি উৎপাদনের পূর্বাভাস দেওয়া হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে আরও দক্ষ ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
সামিট চলাকালীন এআইইউবি প্রতিনিধি দল এআইএফওডি-এর প্রতিষ্ঠাতাদের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন। সেখানে তাত্ত্বিক গবেষণা ও বাস্তব প্রয়োগের দূরত্ব কমাতে শক্তিশালী একাডেমিক কোলাবরেশন গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই সামিটে অংশগ্রহণের মাধ্যমে প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে বৈশ্বিক নেতৃত্বে এআইইউবি-এর অঙ্গীকার আরও সুদৃঢ় হয়েছে।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৪ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৯ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
২০ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে