বিগত কয়েক বছর ধরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অফুরন্ত সম্ভাবনার কেন্দ্রে পরিণত হয়েছে হাঙ্গেরি। দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা গ্রহণের পাশাপাশি ক্যারিয়ার গঠনেরও সুযোগ পাচ্ছেন। এই সুবিধাটাই আরও বহুগুণে বেড়ে যায়, যখন হাঙ্গেরি থেকে একসঙ্গে একাধিক দেশে ভ্রমণের সুযোগ থাকে। মূলত এই কারণেই উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীরা পাড়ি জমান শেনজেনভুক্ত দেশ হাঙ্গেরিতে।
দেশটির পেকস বিশ্ববিদ্যালয় বৃত্তি ২০২৫-২৬-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের সব ধরনের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা দেশটির পেকস বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির অর্জনের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীদের এ বৃত্তির জন্য আবেদন করতে আইইএলটিএসের প্রয়োজন হবে না।
সুযোগ-সুবিধা
সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির জন্য নির্বাচিত সব শিক্ষার্থীর টিউশন মওকুফ করা হবে। রয়েছে মাসিক উপবৃত্তির ব্যবস্থা। স্নাতক ও স্নাতকোত্তরের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত প্রতিবছর ৪৩ হাজার ৭০০ হাঙ্গেরিয়ান ফরিন্ট দেওয়া হবে। আর পিএইচডির জন্য দেওয়া হবে ১ লাখ ৪০ হাজার হাঙ্গেরিয়ান ফরিন্ট। এ ছাড়া স্বাস্থ্যবিমার ব্যবস্থাও রয়েছে।
অধ্যায়নের বিষয়সমূহ
৩১টি স্নাতক ডিগ্রি এবং ২৯টি স্নাতকোত্তর ডিগ্রি ও ১৫টি পিএইচডি ডিগ্রি প্রোগ্রাম পেকস বিশ্ববিদ্যালয় অফার করছে। এগুলোর মধ্যে রয়েছে: চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ব্যবসা ও অর্থনীতি, কলা ও প্রকৌশল।
আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের হাঙ্গেরির নাগরিকত্ব থাকা যাবে না। প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে ফিট হতে হবে। ব্যাচেলর ডিগ্রির জন্য আবেদন করতে ১২ বছরের স্কুল সার্টিফিকেট লাগবে। স্নাতকোত্তর ডিগ্রির জন্য আবেদন করার জন্য অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। ডক্টরেট ডিগ্রির জন্য মাস্টার্স ডিগ্রি সার্টিফিকেট লাগবে।
আবেদনের প্রয়োজনীয় তথ্য
আপডেট করা জীবনবৃত্তান্ত (সিভি), ডিগ্রি সার্টিফিকেট, অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, রিকমেন্ডেশন লেটার, স্টেটমেন্ট অব পারপাস, গবেষণা প্রস্তাব (স্নাতক) ও অন্যান্য সহায়ক যেকোনো প্রয়োজনীয় তথ্য আবেদনের সঙ্গে জমা দিতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের এ লিংকে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৫।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৭ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে