
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।
রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে উভয় পক্ষের মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং আধুনিক শিক্ষা কাঠামো গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, চলমান উন্নয়ন পরিকল্পনা এবং একটি পূর্ণাঙ্গ, আধুনিক ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত উদ্যোগসমূহ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতির প্রশংসা করে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা সম্প্রসারণ, গবেষণার পরিবেশ শক্তিশালীকরণ এবং মেধাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতার আশ্বাস দেন।
শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আঞ্চলিক পর্যায়ে মানসম্মত উচ্চশিক্ষা বিস্তারে এ ধরনের বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক অবকাঠামো ও উদ্ভাবনমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৩ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১৭ ঘণ্টা আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১৯ ঘণ্টা আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১৯ ঘণ্টা আগে