জীববিজ্ঞান: পরীক্ষার সময় কম। তাই জীববিজ্ঞানে উত্তর করে সময় বাঁচানোর পাশাপাশি বেশি নম্বরও তুলতে হবে। পাঠ্যবই হিসেবে এইচএসসি পর্যায়ের জীববিজ্ঞান প্রথমপত্রের জন্য আবুল হাসানের বই ও দ্বিতীয়পত্রের জন্য গাজী আজমলের বই পড়তে পারেন।
রসায়ন: রসায়নের ক্ষেত্রে অনুশীলনের প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। বিগত বছরগুলোতে অনুশীলনী থেকে অনেক প্রশ্ন এসেছে। তাই এ বিষয়ে ভালো করার জন্য পাঠ্যবইয়ের ওপর দক্ষতা বাড়াতে হবে। পাঠ্যবই হিসেবে এইচএসসি পর্যায়ের রসায়ন প্রথমপত্র ও দ্বিতীয়পত্রের জন্য হাজারী নাগের বই বেশ সহায়ক।
পদার্থ বিজ্ঞান: কৃষির পদার্থবিজ্ঞানে প্রায় সবই অঙ্ক আসবে, থিওরি থেকে আসবে ২ থেকে ৩টি প্রশ্ন। এ বিষয়ের জন্য একক, মাত্রা ভালো করে জানতে হবে। পাঠ্যবই হিসেবে পড়তে পারেন এইচএসসি পর্যায়ের পদার্থ বিজ্ঞান প্রথম ও দ্বিতীয়পত্রের জন্য আমির হোসেনের বই।
গণিত: গণিতের সূত্রগুলোর ওপর ভালো আয়ত্ত রাখতে হবে। ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। সব হিসেব হাতেই করার অভ্যাস তৈরি করতে হবে। পাঠ্যবই হিসেবে চর্চা করতে পারেন এইচএসসি পর্যায়ের এস ইউ আহমেদের উচ্চতর গণিত বই।
ইংরেজি: ইংরেজির জন্য vocabulary, synonym, antonym, preposition, article–এই বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন আসে। এ বিষয়ে ভালো নম্বর অর্জনের জন্য এইচএসসি পর্যায়ের এপেক্স বা মাস্টার বই অনুসরণ করা যেতে পারে।
অনুলিখন: শাহ বিলিয়া জুলফিকার

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
২১ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে