
চলতি শিক্ষাবর্ষের (২০২৪) ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয়ভিত্তিক ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি প্রকাশ চূড়ান্ত করা হয়েছে। সময়সূচি অনুযায়ী, ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হবে আগামী ৭ জুলাই। যা চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত।
আজ বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম ২০২২ এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তক ও অন্যান্য শিখন সামগ্রীর মাধ্যমে শিখন কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে শিক্ষাবর্ষের শুরু থেকে শিখনকালীন মূল্যায়ন কার্যক্রম চলছে। জাতীয় শিক্ষাক্রমে রূপরেখা ২০২১ অনুসারে শিক্ষাবর্ষের ছয় মাসে একটি সামষ্টিক মূল্যায়ন এবং ১২ মাসে আরেকটি সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। সেই অনুসারে জুন মাসের শেষে বা জুলাই মাসের প্রথমে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করা প্রয়োজন।
আরও বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষের প্রথমে জাতীয় নির্বাচন, তীব্র শৈত্যপ্রবাহ, পবিত্র রমজান ও ঈদুল ফিতর এবং প্রচণ্ড দাবদাহের কারণে শ্রেণি কার্যক্রম বিঘ্নিত হয়েছে। তাই, জুন মাসের শেষে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন জুলাই মাসের ৭ তারিখ থেকে শুরু হবে।
গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়। চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে। এরপর ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে এই শিক্ষাক্রম চালু হবে। পরীক্ষামূলকভাবে এসব শ্রেণিতে প্রণয়ন করা হয়েছে পাঠ্যবই।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১ দিন আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে