
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ রোববার প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গতবারের চেয়ে এবার পাসের হার ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে। গতবারের চেয়ে এবার জিপিএ-৫ এর সংখ্যাও কমেছে। এইচএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ কমে প্রায় অর্ধেকে নেমেছে।
গতবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী। গতবারের চেয়ে এবার জিপিএ-৫ কমেছে ৮৩ হাজার ৬৮৭।
সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দুপুর আড়াইটায় ফলাফল বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এবার ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৩.৮১ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৪৫ শতাংশ, বরিশাল বোর্ডে ৮০ দশমিক ৬৫ শতাংশ, সিলেট বোর্ডে ৭৩ দশমিক ০৭ শতাংশ, যশোর বোর্ডে ৬৯ দশমিক ৮৮ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৭০ দশমিক ৪৪ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭০ দশমিক ৪৪ শতাংশ। আর কারিগরি বোর্ডে পাসের হার ৯১ দশমিক ২৫ শতাংশ এবং মাদ্রাসা বোর্ডে ৯০ দশমিক ৭৫।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারে এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ। আর ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭৬ শতাংশ।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী।
চলতি বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয় ১৭ আগস্ট। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া তিনটি শিক্ষা বোর্ডের পরীক্ষা (চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড) শুরু হয় ২৭ আগস্ট। এবার পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সভাপতির স্বাক্ষরে বেতনের সরকারি অংশের (এমপিও) সঙ্গে স্কুল বা কলেজ ফান্ড হতে দেওয়া বেতন-ভাতার প্রাপ্ত অংশের বিলের বিষয়ে...
৩ ঘণ্টা আগে
‘আমরা সুন্দর পরিকল্পনা করে দীর্ঘ মেয়াদে সব পরিবর্তন নিয়ে আসব। আর বাকি যে বিষয়গুলো মীমাংসিত, সেগুলো যদি দীর্ঘ মেয়াদে আরও ভালো করার জন্য পরিবর্তনের প্রয়োজন হয়, দীর্ঘ মেয়াদে আমরা পরিবর্তন করব। কিন্তু হুটহাট কিছুতে আমরা হাত দিতে রাজি না...
৪ ঘণ্টা আগে
চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১ দিন আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে