
গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এ ইউনিট (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষার ফলাফল ও উপস্থিতির পরিসংখ্যানে গরমিলের অভিযোগ উঠেছে। পরীক্ষার দিনের উপস্থিতির তথ্য ও প্রকাশিত ফলাফলের তথ্যের মধ্যে অসংগতি পাওয়া গেছে। এতে দেখা গেছে, পরীক্ষা না দিয়েও ৫৩ জন শিক্ষার্থীকে উপস্থিত হিসেবে দেখানো হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।
তিনি জানান, চলতি বছরের এই ইউনিটে মোট আবেদনকারী ছিলেন ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষার কোর কমিটির প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ২৫ হাজার ৯৩৮ জন (৭৫ দশমিক ৭৯ শতাংশ)। তবে পরীক্ষার দিনের উপস্থিতির সামারির তথ্য অনুযায়ী, উপস্থিতি ছিল ১ লাখ ২৫ হাজার ৮৮৫ জন (৭৫ দশমিক ৭৬ শতাংশ)। ফলে পরীক্ষা না দিয়েও পরিসংখ্যানে ৫৩ জনকে অতিরিক্ত উপস্থিত দেখানো হয়েছে।
এ ছাড়া পাসের হারেও গরমিল দেখা গেছে। ফলাফল অনুযায়ী, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৩০ নম্বর বা তার বেশি পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৩৮ হাজার ৮৮ জন; যা শতাংশ হিসাবে ৩০ দশমিক ২৪ শতাংশ। কিন্তু কর্তৃপক্ষ পাসের হার উল্লেখ করেছে ৩০ শতাংশ। অন্যদিকে, ৩০ নম্বরের কম পেয়ে অকৃতকার্য হয়েছেন ৮৭ হাজার ৭৪০ জন; যা শতকরা হিসাবে ৬৯ দশমিক ৬৭ শতাংশ হওয়ার কথা থাকলেও ৬৯ দশমিক ৫০ শতাংশ দেখানো হয়েছে।
এদিকে পরীক্ষার দিনের অনুপস্থিতির সামারি অনুযায়ী অনুপস্থিত ছিলেন ৪০ হাজার ২৭৭ জন শিক্ষার্থী (২৪ দশমিক ২৪ শতাংশ)। কিন্তু প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী অনুপস্থিত দেখানো হয়েছে ৪০ হাজার ২২৪ জনকে। অর্থাৎ এখানে ৫৩ জন শিক্ষার্থীর অনুপস্থিত কম দেখানো হয়েছে।
এ ছাড়া রোল নম্বর ও পরিচয়পত্র পূরণে ভুলের কারণে ১১০ জন পরীক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।
এ বছর এই ইউনিটে মেধাতালিকায় প্রথম হয়েছেন ঢাকার মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থী তওকির সিদ্দিকী ইশতি। তিনি ৮৭ নম্বর পেয়ে শীর্ষস্থান অর্জন করেছেন। সর্বনিম্ন প্রাপ্ত নম্বর ছিল মাইনাস ১৪ দশমিক ২৫।
উল্লেখ্য, ১০ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে এক ঘণ্টাব্যাপী এই ইউনিটের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৬ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
২০ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে