
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১২ জন শিক্ষার্থী জাপানভিত্তিক প্রতিষ্ঠান নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (NEF)–এর শিক্ষাবৃত্তি পেয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জানুয়ারি-ডিসেম্বর ২০২৫ সময়কালের জন্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ভেটেরিনারি অনুষদের মোছা. জান্নাতি আকতার বন্যা ও মো. আল আমিন; কৃষি অনুষদের মোছা. মারিয়া খান আঁচল, জুবায়ের আমিন, শাহানা ইসলাম হৃদি, নিহারিকা মোহান্ত ও মোছা. আয়েশা খাতুন; পশুপালন অনুষদের মো. ইশতিয়াক উদ্দীন খান, ফাওজিয়া ফারিহা ও মো. শরীফ হোসেন এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের উম্মে হানি মৌলি ও সাদিয়া আফরোজ ইমা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, শিক্ষা বিষয়ক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ড. ফারুক আহম্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার স্বীকৃতি হিসেবে এই বৃত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সহায়তা তাঁদের শিক্ষা ও গবেষণায় আরও মনোযোগী হতে উৎসাহ জোগাবে এবং উচ্চশিক্ষার পথকে সহজ করবে।’ তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্জন ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো করার আহ্বান জানান।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৫ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৯ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
২০ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে