
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বড় ধরনের সামরিক হামলা চালালেও ‘সবচেয়ে বড় ঢেউ’ এখনো আসেনি। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সকালে সিএনএনকে দেওয়া প্রায় ৯ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানকে ‘ভালোভাবেই আঘাত করছে’। তবে আরও বড় পদক্ষেপ সামনে রয়েছে।
সিএনএনের উপস্থাপক ট্যাপারকে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের কঠিনভাবে আঘাত করছি। সবকিছু খুব ভালোভাবেই এগোচ্ছে। আমাদের বিশ্বের সেরা সামরিক বাহিনী আছে এবং আমরা সেটিই ব্যবহার করছি।’ তবে সংঘাত দীর্ঘায়িত হোক, তা তিনি চান না বলেও উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, ‘আমি চাই না এটা খুব বেশি দিন চলুক। আমি ভেবেছিলাম, চার সপ্তাহ লাগতে পারে। আমরা সময়সূচির চেয়ে কিছুটা এগিয়ে আছি।’
ইরানের জনগণকে সহায়তায় সামরিক হামলার বাইরে যুক্তরাষ্ট্র অন্য কোনো পদক্ষেপ নিচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমরা করছি। তবে এই মুহূর্তে আমরা চাই—সবাই ঘরের ভেতরে থাকুক। বাইরে নিরাপদ নয়।’ তিনি সতর্ক করে বলেন, ‘আমরা এখনো তাদের ওপর কঠোরতম হামলা শুরুই করিনি। বড় ঢেউ আসছে খুব শিগগির।’
ট্রাম্প জানান, তাঁর কাছে সবচেয়ে বড় বিস্ময় ছিল ইরানের পক্ষ থেকে কয়েকটি আরব দেশের ওপর হামলা। তিনি বিশেষভাবে বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নাম উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, ‘আমরা অবাক হয়েছি। আমরা তাদের (আরব নেতাদের) বলেছিলাম—আমরা বিষয়টি সামলাচ্ছি। শুরুতে তারা খুব কম জড়িত থাকার কথা বলেছিল। এখন তারাও সক্রিয়ভাবে লড়ছে।’
আরব নেতাদের সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমি তাদের চিনি। তারা কঠিন ও বুদ্ধিমান।’ ট্রাম্প দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হোটেল ও আবাসিক ভবন লক্ষ্যবস্তু হওয়ায় ওই দেশগুলো ক্ষুব্ধ হয়েছে। তিনি বলেন, ‘তারা আমাদের পছন্দ করে, কিন্তু তারা দেখছিল পরিস্থিতি কোথায় যায়।’
ইরানে সম্ভাব্য উত্তরসূরি নেতৃত্ব নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা জানি না কে নেতৃত্বে আসবে। হয়তো তারা ভাগ্যবান হবে এবং দক্ষ কাউকে পাবে।’ তিনি দাবি করেন, প্রাথমিক মার্কিন হামলায় ইরানের নেতৃত্বে বড় ধরনের ক্ষতি হয়েছে। তাঁর ভাষায়, ৪৯ জন নেতা নিহত হয়েছেন। এটা ছিল অসাধারণ হামলা।
ট্রাম্প আরও বলেন, ‘তারা সবাই এক জায়গায় বৈঠক করছিল। ভেবেছিল, তাদের খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা তাদের খুঁজে পেয়েছি।’ বর্তমানে ইরানে কে নেতৃত্ব দিচ্ছেন, তা স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প জানান, তাঁর প্রশাসন ইরানের সঙ্গে আলোচনার চেষ্টা করেছিল। তিনি বলেন, ‘কিন্তু আমরা তাদের সঙ্গে চুক্তি করতে পারিনি।’ ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট স্মরণ করিয়ে দেন, ২০২০ সালের ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় ইরানের জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। ট্রাম্প বলেন, ‘আমরা আগেও সোলাইমানিকে সরিয়েছিলাম। সেটা ছিল বড় পদক্ষেপ।’
এ ছাড়া ট্রাম্প ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কথাও উল্লেখ করেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় করা ইরান পারমাণবিক চুক্তির সমালোচনা করে ট্রাম্প বলেন—ওটা ছিল বোমা তৈরির পথ তৈরি করে দেওয়া।
সাক্ষাৎকারের শেষে ট্রাম্প বলেন, সবকিছু ভালোভাবেই চলছে। তিনি ইঙ্গিত দেন, ইরানকে মোকাবিলায় সামরিক পথই তাঁর কাছে সঠিক কৌশল।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে