
সীমান্তে আফগানিস্তানের তালেবান বাহিনীর হামলার পর পাকিস্তান দেশটির রাজধানী কাবুলসহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। কাবুল ছাড়াও আফগানিস্তানের কান্দাহার ও পাকতিকা প্রদেশে তালেবানের সামরিক স্থাপনায় হামলা চালানো এবং শতাধিক তালেবান সেনাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানি সংবাদমাধ্যম ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার পৃথক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
পাকিস্তান টিভি জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী আফগান তালেবানের বিরুদ্ধে যে অভিযান শুরু করেছে, তার নাম ‘অপারেশন গজব লিল-হক।’
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ‘অপারেশন গজব লিল-হক’ সম্পর্কিত এক আপডেটে জানিয়েছেন, এই অভিযানে ১৩৩ আফগান তালেবান সদস্য নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছে।
আতাউল্লাহ তারার বলেন, ‘কাবুল, পাকতিয়া এবং কান্দাহারে আফগান তালেবানের প্রতিরক্ষা লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, এবং নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।’
আতাউল্লাহ তারার আরও বলেন, ’আফগান তালেবান শাসনের ২৭টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ৯টি চৌকি দখল করা হয়েছে।’
পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী বিমান হামলা চালিয়েছে এবং কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় আফগান তালেবানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
পিটিভি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ওই হামলায় কাবুলের দুটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে এবং কান্দাহারে একটি কোর সদর দপ্তর ও একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে।
এ ছাড়াও প্রতিবেদন অনুসারে, কান্দাহারে একটি গোলাবারুদ ডিপো ও লজিস্টিক বেস (রসদ ঘাঁটি) এবং পাকতিয়ায় একটি কোর সদর দপ্তর ধ্বংস করা হয়েছে।
এক্সে দেওয়া একটি পোস্টে আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ কাবুল, কান্দাহার এবং পাকতিয়ায় বিমান হামলার কথা স্বীকার করেছেন। তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।
অপর দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তানের জনগণ এবং সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সব সময় প্রস্তুত। তাঁর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, দেশের নিরাপত্তা ও শান্তিতে যেন কোনো বিঘ্ন না ঘটে সে ব্যাপারে সশস্ত্র বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।
শাহবাজ শরিফ বলেন, ‘যেকোনো আগ্রাসী উচ্চাকাঙ্ক্ষাকে গুঁড়িয়ে দিতে আমাদের বাহিনী পুরোপুরি সক্ষম। প্রিয় মাতৃভূমি প্রতিরক্ষার বিষয়ে কোনো আপস করা হবে না এবং প্রতিটি আগ্রাসনের যোগ্য জবাব দেওয়া হবে।’

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে