
লাটভিয়ায় উত্তর কোরিয়া বিষয়ক একটি বক্তৃতা দিতে গিয়ে গ্রেপ্তার ও ‘কালো তালিকাভুক্ত’ হয়েছেন রুশ গবেষক আন্দ্রেই লানকভ। রুশ গণমাধ্যমের বরাতে জানা গেছে, বক্তৃতা শুরুর মাত্র আধা ঘণ্টা আগে লাটভিয়ার পুলিশ ও অভিবাসন কর্মকর্তারা তাঁকে আটক করেন।
উত্তর কোরিয়া বিশেষজ্ঞ হিসেবে পরিচিত আন্দ্রেই লানকভ বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত কোকমিন ইউনিভার্সিটিতে ইতিহাসের অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, লাটভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ হিসেবে তালিকাভুক্ত করেছে।
লানকভ জানান, অনুষ্ঠান শুরুর প্রায় ৩০ মিনিট আগে পুলিশ এসে তাঁকে জানায়, তাঁর নাম কালো তালিকায় রয়েছে। পরে তাঁকে একটি অভিবাসন দপ্তরে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে গাড়িতে করে এস্তোনিয়া সীমান্তে পাঠানো হয়। শেষ পর্যন্ত তাঁকে দেশত্যাগে বাধ্য করা হয়।
লাটভিয়া কর্তৃপক্ষ এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা না দিলেও লানকভের ধারণা—উত্তর কোরিয়া নিয়ে তাঁর বিশ্লেষণধর্মী অবস্থানের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমার লেখার ভঙ্গি অতিরিক্ত নিরপেক্ষ বলে তারা মনে করে। আমি কখনো কখনো উত্তর কোরিয়া সম্পর্কে ইতিবাচক কথাও বলি, আবার সমালোচনা করলেও তা উগ্র ভাষায় নয়।’
রাশিয়ার লেনিনগ্রাদে (বর্তমান সেন্ট পিটার্সবার্গ) জন্ম নেওয়া লানকভ ১৯৮০-এর দশকে শিক্ষার্থী হিসেবে উত্তর কোরিয়ায় বসবাস করেন। ১৯৯০-এর দশকে দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ায় কাজ করেন। পরবর্তীতে ২০০৪ সাল থেকে তিনি আবারও দক্ষিণ কোরিয়ার সিউলে অধ্যাপনা শুরু করেন। তিনি রাশিয়া ও অস্ট্রেলিয়ার দ্বৈত নাগরিক।
লানকভ প্রায়ই উত্তর কোরিয়াকে সীমিত সম্পদ নিয়েও কৌশলে টিকে থাকা এক বাস্তববাদী শাসনব্যবস্থা হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভূমিকা এবং মস্কোর পক্ষে উত্তর কোরিয়ার সেনা ব্যবহারেরও সমালোচনা করেছেন। ২০২৫ সালের এপ্রিলে মস্কোর একটি আদালত তাঁকে ‘অবাঞ্ছিত’ ঘোষিত একটি সংগঠনের কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে ১০ হাজার রুবল জরিমানা করেছিলেন বলেও জানা যায়।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে