
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল। শনিবার শুরু হওয়া এই যুদ্ধ এখনো চলমান।
এই অবস্থায় ইউরোপের তিন দেশ—ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য গতকাল রোববার জানিয়েছে, ইরানের পাল্টা হামলা থামাতে তারা যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিন দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে এই অবস্থান জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তিন দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘ইরান যেভাবে নির্বিচারে ও মাত্রাতিরিক্ত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তা আমাদের হতবাক করেছে। এসব হামলা ওই অঞ্চলের বিভিন্ন দেশের ওপর হয়েছে, এমনকি যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক সামরিক অভিযানে জড়িত ছিল না, তাদের বিরুদ্ধেও।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আমাদের স্বার্থ এবং ওই অঞ্চলে আমাদের মিত্রদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নেব। প্রয়োজনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার সক্ষমতা তাদের উৎসমূলেই ধ্বংস করতে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে সহায়তা করব।’ তারা আরও জানায়, ‘এ বিষয়ে আমরা যুক্তরাষ্ট্র ও অঞ্চলের মিত্রদের সঙ্গে একযোগে কাজ করতে সম্মত হয়েছি।’
শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ার পর ইরান একাধিক উপসাগরীয় দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তেহরান দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে। রোববার ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) ‘বৃহৎ পরিসরের’ হামলার ঘোষণা দেয়। এরপর রিয়াদ, দুবাই, আবুধাবি, দোহা, মানামা, জেরুজালেম ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের উদ্ধার সংস্থাগুলো জানিয়েছে, বেইত শেমেশ শহরে অন্তত নয়জন নিহত হয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনির হত্যাকাণ্ডকে ‘মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ‘এই ঐতিহাসিক অপরাধের নেপথ্যের ব্যক্তি ও পরিকল্পনাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে ইরান তার বৈধ দায়িত্ব ও অধিকার হিসেবে বিবেচনা করে।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল এবিসি নিউজকে বলেন, ‘আমরা নিজেদের রক্ষায় যা প্রয়োজন তাই করব। আমাদের জনগণকে রক্ষা করতে, তাদের সুরক্ষা দিতে আমরা কোনো সীমা দেখি না।’

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে