
সাইপ্রাসের দিকে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি বলে জানিয়েছে দেশটির সরকার। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাইপ্রাসের দিকে ছোড়া হয়েছে।
এই বক্তব্যের পরপরই সাইপ্রাস সরকারের মুখপাত্র কনস্টান্টিনোস লেটিম্বিওটিস বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘সাইপ্রাসের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে—এমন বক্তব্য ও খবরের বিষয়ে স্পষ্ট করছি, এটি সঠিক নয় এবং দেশের প্রতি কোনো হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি।’
তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
উল্লেখ্য, পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি রয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে এই ঘাঁটি প্রায়ই আলোচনায় আসে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত যে কোনো তথ্য বিশেষ গুরুত্ব পাচ্ছে।
তবে সাইপ্রাস সরকার স্পষ্টভাবে জানিয়েছে, দেশটির নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই এবং এখন পর্যন্ত সরাসরি কোনো হুমকির প্রমাণ পাওয়া যায়নি।
এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষাসচিব জন হিলি জানান, শনিবার দুটি ব্যালিস্টিক মিসাইল সাইপ্রাস অভিমুখে ছোড়া হয়েছে। তবে তিনি আশ্বস্ত করেছিলেন, ইরান সরাসরি সাইপ্রাস দ্বীপটিকে লক্ষ্যবস্তু করেনি। সেখানে ব্রিটিশ সামরিক ঘাঁটির উপস্থিতির কারণেই ওই এলাকাটি ক্ষেপণাস্ত্রের গতিপথে ছিল।
জন হিলি আরও জানান, মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানেও ইরানের ড্রোন ভূপাতিত করতে ব্রিটিশ বাহিনী সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান ইতিমধ্যে দুবাই, আবুধাবি, বাহরাইন ও দোহায় ব্যাপক পাল্টা আক্রমণ চালিয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষাসচিব বলেন, ‘আমাদের ঘাঁটি, আমাদের জনগণ এবং আমাদের মিত্রদের জন্য হুমকি হয়ে দাঁড়ানো ড্রোনগুলো আমরা ধ্বংস করছি। পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে।’
ব্রিটিশ বাহিনীর ওপর হামলার ভয়াবহতা তুলে ধরে তিনি জানান, বাহরাইনে ব্রিটিশ সেনাদের মাত্র ২০০ মিটারের মধ্যে একটি ইরানি মিসাইল আঘাত হেনেছে। এ ছাড়া ইরাকে অবস্থানরত ব্রিটিশ সেনাদের মাত্র ৪০০ মিটারের মধ্যে আরেকটি ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতির মধ্যে ব্রিটিশ বাহিনী ‘সক্রিয়’ প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে বলেও নিশ্চিত করেন জন হিলি।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে