
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদের ক্যাশিয়ার মোকাররম সর্দার (৪৮) গ্রেপ্তার হয়েছেন।
গত শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের আলীগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মোকাররম সর্দার কিশোরগঞ্জ জেলার নিকলী থানার দামপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি নিকলী উপজেলা পরিষদের সদ্য অপসারিত চেয়ারম্যান।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম। তিনি বলেন, একটি চাঁদাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, আসামিকে আদালতে উপস্থিত করার পর বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, গত ২ অক্টোবর চাঁদা দাবি ও মারধরের অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ, মোকাররমসহ ১১ জনকে আসামি করে মামলা করা হয়। মামলার জনৈক শাহ আলম ২০ লাখ টাকা ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে এ মামলা করেন।
পুলিশ সূত্র জানায়, মোকাররম সর্দারের বাবা নূরুল ইসলাম নব্বইয়ের দশকের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় আসেন। মোকাররম স্থানীয় শ্রমিক লীগ নেতা কাউছার আহম্মেদ পলাশের হাত ধরে শ্রমিক সর্দার হন। পলাশের সহায়তায় চাঁদাবাজিসহ জাহাজের মালামাল লুট করে প্রচুর সম্পদের মালিক হন।
২০১৮ সালের ডিসেম্বরে হারুন অর রশিদ নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) হয়ে এলে তাঁর প্রশ্রয়ে মোকাররম সর্দার জাহাজের পণ্য চোরাইয়ের সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নেন। বিভিন্ন স্পট থেকে হারুনের জন্য চাঁদা আদায় করে দিতেন মোকাররম।
কিশোরগঞ্জেও সম্পত্তি গড়েছেন মোকাররম। গত ২১ মে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। সাবেক ডিবি প্রধান হারুন কিশোরগঞ্জ জেলা পুলিশকে ব্যবহার করে তাঁকে জিতিয়ে আনেন বলে অভিযোগ রয়েছে।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে