ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমণির করা মামলায় উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদ ও তাঁর সহযোগী তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে পুলিশ। পাশাপাশি এজাহারে শাহ শহিদুল আলমের নাম না থাকলেও তদন্তের সময় পুলিশ চার্জশিটে তাঁর নাম অন্তর্ভুক্ত করেছে।
সাভার মডেল থানার ওসি (তদন্ত) মামলার তদন্ত কর্মকর্তা মো. কামাল হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট জমা দেন।
সাভার মডেল থানার কাজী মইনুল ইসলাম বলেন জানান, আসামিদের মধ্যে নাসির ও অমি জামিনে আছেন এবং শহিদুলকে চার্জশিটে ‘পলাতক’ দেখানো হয়েছে। শহিদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬ ধারায় তাঁদের বিরুদ্ধে অপরাধ পাওয়া গেছে।
ফৌজদারি কার্যবিধি অনুযায়ী দণ্ডবিধির ৩২৩ ধারায় স্বেচ্ছাকৃতভাবে আঘাত দানের শাস্তির কথা বলা হয়েছে। এখানে বলা আছে, ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে আঘাত করলে তাঁর শাস্তি হবে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড অথবা ১ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। আবার দণ্ডবিধির ৫০৬ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কাউকে ভীতি প্রদর্শনের অপরাধ করেন, তাহলে সেই ব্যক্তি দুই বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, কিংবা অর্থদণ্ড, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
গত ১৪ জুন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির, অমি এবং আরও চারজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন পরীমণি। সেদিনই উত্তরা ১ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে নাসির ও অমিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় করা আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে আজ সোমবার সন্ধ্যায় পরীমণি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছে নিরাপত্তা চেয়েছেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তায় মানুষগুলোও এত অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কি করে বেঁচে আছি।’
এ ব্যাপারে জানতে চাইলে রাজধানীর বনানী থানার ওসি নূরে আযম মিয়া আজকের পত্রিকাকে বলেন, দেশে বাস করা সব নাগরিককে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। পরীমণি আমাদের কাছে নিরাপত্তা চাননি। তবে যে কেউ অনিরাপদ ভাবলে আমরা অবশ্যই তাঁকে নিরাপত্তা দেব।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে