
ঢাকা: নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার দুপুরে উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে নাসিরকে গ্রেপ্তার করে ডিএমপি ডিবির একটি দল।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম–কমিশনার হারুন–অর–রশিদ সাংবাদিকদের জানান, পরীমণির মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযান চলমান। যাচাই–বাছাই শেষে আরও বিশদ তথ্য দেওয়া হবে। নাসির উদ্দিনের বাড়ি থেকে বিদেশি মদ ও ইয়াবা পাওয়া গেছে বলেও জানান তিনি।
আজ সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি। এর আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত অভিযোগ করেন পরীমণি।
এদিকে বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে সাংবাদিকদের সামনে দাবি করেন উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির। সদস্য না হয়েও ক্লাবে প্রবেশ করা নিয়ে পরীমণির সঙ্গে তাঁর বচসা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে গতকাল রোববার দিবাগত রাতে প্রথমে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেন পরীমণি। গত ৯ জুন (বুধবার) দিবাগত রাতে তাঁর সঙ্গে এ অন্যায় সংঘটিত হয় বলে জানান তিনি। পরে নিজ বাসায় সাংবাদিকদের ডেকে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। পরীমণি অভিযোগ করেন, ‘বুধবার রাতে উত্তরার বোট ক্লাবে ঘটনাটি ঘটে। নাসির উদ্দিন নামে একজন তাঁকে নেশাজাতীয় কিছু খাইয়ে এ ঘটনা ঘটাতে চেয়েছিলেন।’
আরও পড়ুন:

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
১০ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে