আরও ৩৯ ফ্লাইট বাতিল

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী অপেক্ষাগারে শত শত যাত্রী। সবার চোখে–মুখে হতাশা, উদ্বেগ, অনিশ্চয়তা। তাঁদের কেউ এসেছেন দ্বিতীয় দিনের মতো, কেউ বা অপেক্ষা করছেন কয়েক ঘণ্টা ধরে। সঙ্গে আছেন বিদায় জানাতে আসা স্বজনেরা। তাঁরা সবাই মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের যাত্রী। যুদ্ধ জেনেও তাঁরা জীবিকার তাগিদে যেতে চান।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের চলমান সংঘাতে গতকাল সোমবার পর্যন্ত তিন দিনে ১০২টি ফ্লাইট বাতিল হওয়ায় কর্মস্থলে যেতে না পেরে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন প্রবাসী এই কর্মীরা। অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিক–ওদিক ছুটে ফ্লাইটের বিষয়ে জানার চেষ্টা করছেন। থাকা–খাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জরুরি সেবা নম্বরে ফোন করে কোনো তথ্য না পাওয়ার অভিযোগও করলেন অনেকে।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যের আকাশপথ স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট সূচি পুনর্বিন্যাস করা হবে। সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো যাত্রীদের সঙ্গে যোগাযোগ রেখে রিশিডিউল বা বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা করছে বলে জানা গেছে।
হযরত শাহজালাল বিমানবন্দরে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগামী যাত্রীদের উদ্বিগ্ন চেহারায় অপেক্ষা করতে দেখা গেছে। সংঘাতের কারণে গত শনিবার থেকে মধ্যপ্রাচ্যের বেশির ভাগ আকাশপথ বন্ধ। রোববার থেকে কিছু কিছু ফ্লাইট চলছে।
প্রবাসী যাত্রীদের অভিযোগ, সংশ্লিষ্ট এয়ারলাইনসের পক্ষ থেকে যাত্রীদের ফ্লাইট বাতিলের বিষয়টি জানানোর এবং থাকা-খাওয়ার ব্যবস্থা করার কথা থাকলেও তা হচ্ছে না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে খাওয়ার ব্যবস্থার কথা জানানো হলেও যাত্রীদের বেশির ভাগই তা জানেন না। প্রবাসী হেল্প ডেস্কে যোগাযোগ করলে শুধু হটলাইন নম্বর দেওয়া হচ্ছে। কিন্তু ওই নম্বর থেকে সহযোগিতা মিলছে না।
সৌদি আরবগামী হৃদয় হোসেনের বাড়ি লক্ষ্মীপুরের সদর উপজেলায়। তিনি সৌদিতে একটি রেস্টুরেন্টে চাকরি করেন। গতকাল সন্ধ্যায় তাঁর ফ্লাইট ছিল। তিনি বলেন, ‘আমি ৪০ দিনের ছুটিতে দেশে এসেছিলাম। বিমানবন্দরে আসার পথেও অনলাইনে ফ্লাইট শিডিউল দেখেছি। কিন্তু এসে দেখি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরে বিশ্রাম, খাওয়া তো দূরের কথা কারও কাছ থেকে কোনো তথ্যও পাচ্ছি না। ফ্লাইট শুরুর অপেক্ষায় বসে আছি। আমার ভিসার মেয়াদ কম, তাই ঝুঁকি থাকলেও যেতেই হবে। না হলে চাকরি থাকবে না। ভিসার মেয়াদ বেশি থাকলে যুদ্ধের মধ্যে যেতাম না।’
হৃদয়ের সঙ্গে আসা মা খাদিজা আক্তার বলেন, এমন পরিস্থিতিতে ছেলেকে বিদেশে যেতে দিতে বুক কাঁপছে। আবার না গেলে চাকরি থাকবে না। কী করবেন বুঝতে পারছেন না।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি প্রবাসী শাজাহান মিয়া। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে। তিনিও বিমানবন্দরে এসে দেখেন ফ্লাইট বাতিল হয়েছে। শাজাহান বলেন, গত রোববার সন্ধ্যায় তাঁর আবুধাবির ফ্লাইট ছিল। বিমানবন্দরে এসে দেখেন ফ্লাইট বাতিল হয়েছে। কখন ফ্লাইট হবে জানেন না। রোববার গভীর রাত পর্যন্ত বিমানবন্দরে ফ্লাইটের আশায় অপেক্ষা করে শেষরাতে চাচাতো ভাইয়ের বাসায় গেছেন। সকালে আবার বিমানবন্দরে এসেছেন। তিনি বলেন, বিমানবন্দরে এসে যোগাযোগ করলে শুধু হটলাইন নম্বর দিয়েছে। আর কিছু বলেনি। ওই নম্বরে ফোন দিলে এক চাপুন, দুই চাপুন বলেছে। চাপলও কিছু বলেনি। কতক্ষণ অপেক্ষা করতে হবে জানা নেই। খুব হতাশ লাগছে।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রহিমপুরের মিজানুর রহমান প্রথমবারের মতো সৌদি আরব যাবেন। গত রাত ৯টা ২০ মিনিটে তাঁর ফ্লাইট ছিল। বাড়ি থেকে রওনা দেওয়ার আগেও এজেন্সিকে ফোন করে ফ্লাইটের বিষয়টি নিশ্চিত হয়েছেন। কিন্তু বিমানবন্দরে এসে দেখেন ফ্লাইট বাতিল। এখন কী করবেন বুঝতে পারছেন না। তিনি বলেন, ‘হটলাইন নম্বরে বহুবার কল দিয়েছি। কিন্তু সেখান থেকে বলেছে, আপনার কলটি গুরুত্বপূর্ণ, অপেক্ষা করুন। বারবার কল দিয়ে শুধু অপেক্ষাই করেছি। কিন্তু কেউ কোনো তথ্য দেয়নি।’
বিমানবন্দরের বহুতল পার্কিং ভবনের যাত্রী অপেক্ষাগারে হৃদয়, শাজাহান ও মিজানের মতো শত শত প্রবাসী যাত্রী অপেক্ষায় ছিলেন। বিমানবন্দরে শনিবার রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের খাবার ব্যবস্থা মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হয়েছে। তবে অপেক্ষমাণ বেশির ভাগ যাত্রীই তা জানেন না।
প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিচালক শরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও মুঠোফোনে যোগাযোগ করা যায়নি।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে