চলতি বছরের শুরুতে একটি পডকাস্টে এসে ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন নির্মাতা রায়হান রাফী। এবার একই ঘটনা নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন খিজির হায়াত খান। ইতিমধ্যে সিনেমার চিত্রনাট্যের কাজও শেষ করেছেন বলে জানিয়েছেন এই নির্মাতা।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের একটি গ্রুপ দ্বারা সংঘটিত বিদ্রোহ এবং হত্যাকাণ্ডই পিলখানা হত্যাকাণ্ড বলে পরিচিত। ওই ঘটনায় তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়। সেই ঘটনাই পর্দায় তুলে ধরতে চান খিজির হায়াত খান।
ফেসবুকে খিজির হায়াত খান লেখেন, ‘দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী যখন পিলখানা নিয়ে পুনঃ তদন্তের নির্দেশ দিলেন, আমার তখন পিলখানা নিয়ে স্ক্রিপ্ট লেখা অবশেষে শেষ হলো। আশা করি সিনেমাটি যখন নির্মাণ শেষ করতে পারব, ইনশা আল্লাহ তখন দেশের মানুষকে দেখাতে কোনো অযাচিত বাধার সম্মুখীন হতে হবে না। আমরা আমাদের আপনজনদের হত্যার সঠিক ও সুষ্ঠু বিচার দেখতে চাই, তাঁদের ওপর হওয়া অন্যায় অত্যাচারগুলো শিল্পের মাধ্যমে দেখাতে চাই।’
সর্বশেষ খিজির হায়াত বানিয়েছেন ‘ওরা ৭ জন’। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, নাজিয়া হক অর্ষা, ইমতিয়াজ বর্ষণ, খিজির হায়াত খান প্রমুখ। ২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি।
ওই বছরেই পলিটিক্যাল ভায়োলেন্স নিয়ে ‘সাম্রাজ্য’ নামের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন খিজির হায়াত খান। তবে পরে আর কোনো খবর পাওয়া যায়নি সিনেমাটির।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে