
মোশাররফ করিমকে নিয়ে ‘ডিকশনারি’ ও ‘হুব্বা’ নামের দুটি সিনেমা বানিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা, রাজনীতিবিদ ও নির্মাতা ব্রাত্য বসু। মোশাররফের পর বাংলাদেশের চঞ্চল চৌধুরীকে নিয়ে সিনেমা বানাচ্ছেন ব্রাত্য বসু। ইতিমধ্যে শেষ হয়েছে ‘শেকড়’ নামের সিনেমাটির শুটিং। ভবিষ্যতে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীকে একসঙ্গে নিয়ে একটি সিনেমা বানানোর ইচ্ছা এই নির্মাতার। এমনটাই জানালেন চঞ্চল চৌধুরী। অভিনেতা আরও জানান, শুধু পরিচালনা নয়, একই সিনেমায় তাঁদের সঙ্গে পর্দায় অভিনয়ও করতে চান ব্রাত্য বসু।
মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী প্রথম একসঙ্গে বড় পর্দায় অভিনয় করেন মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ সিনেমায়। বিরতি কাটিয়ে এই দুই অভিনেতা একসঙ্গে ফিরছেন তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়। এবার রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে চঞ্চল চৌধুরী জানান, বনলতা এক্সপ্রেস সিনেমায় শুটিংয়ের সময় মোশাররফের সঙ্গে ব্রাত্য বসুকে নিয়ে আলাপ করেছেন। একসময় চঞ্চল আবিষ্কার করেন, ব্রাত্যকে নিয়ে মোশাররফ করিম আর তাঁর ভাবনা একই রকম। কলকাতায় যাওয়ার পর সেই আলাপের কথা ব্রাত্য বসুকে জানালে নির্মাতা জানান, তাঁদের দুজনকে নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা আছে তাঁর। চঞ্চল চৌধুরী বলেন, ‘আমাদের দুজনকে নিয়ে তিনি (ব্রাত্য বসু) সিনেমা বানাতে চান। শুধু তাই নয়, ব্রাত্যদা আমাকে বলেছেন, আমি শুধু নির্দেশনা দেব না, আমরা তিনজন একই সিনেমায় অভিনয় করব।’
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ ছোটগল্প অবলম্বনে তৈরি হচ্ছে শেকড়। এতে আরও অভিনয় করেছেন লোকনাথ দে, সীমা বিশ্বাস, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনসূয়া মজুমদার প্রমুখ। অভিনয়ের পাশাপাশি এই সিনেমার দুটি গান গেয়েছেন চঞ্চল। এর মাধ্যমে প্লেব্যাকে অভিষেক হচ্ছে তাঁর। চঞ্চল জানান, শেকড় সিনেমার জন্য দুটি জনপ্রিয় বাউলগান নতুন করে গেয়েছেন তিনি। একটি বিজয় সরকারের ‘এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে’, অন্যটি গোষ্ঠ গোপাল দাসের ‘ও জীবন রে ছাড়িয়া না যাও মোরে’। গান দুটি সিনেমায় ব্যবহারের আইডিয়া চঞ্চলই দেন নির্মাতাকে।
মাঝে দুই দেশের শিল্পী বিনিময় বাড়লেও ২০২৪ সালে রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর সেটা কমেছে উল্লেখযোগ্যভাবে। চঞ্চল চান বাংলা সিনেমার প্রসারের কথা চিন্তা করে হলেও দুই ইন্ডাস্ট্রির একসঙ্গে কাজ করা দরকার।
এ বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘বাংলার ব্যাপকতা বিশ্বব্যাপী। সেই দর্শকশ্রেণিকে ধরতে গেলে আমাদের একসঙ্গে কাজ করা উচিত। একসঙ্গে কাজ করা গেলে পুরো পৃথিবীর বাংলা দর্শক কাজগুলো দেখতে পারবেন। কনটেন্টের অনেক বড় মার্কেট বাংলা। সেটাকে যদি কাজে লাগাতে চাই তাহলে একসঙ্গে বড় ক্যানভাসে কাজ করতে হবে।’

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে