
রমজান মাসে প্রেক্ষাগৃহে দেশের কোনো সিনেমা মুক্তি পায় না। সিঙ্গেল স্ক্রিনের ভরসা পুরোনো সিনেমা আর সিনেপ্লেক্সের বিদেশি সিনেমা। পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে একই দিনে দেশের স্টার সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে ভৌতিক ঘরানার সিনেমা ‘স্ক্রিম ৭’।
তিন দশক ধরে ভৌতিক-থ্রিলার চলচ্চিত্রপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয় ‘স্ক্রিম’ ফ্র্যাঞ্চাইজ। স্ক্রিম ফ্র্যাঞ্চাইজের সপ্তম এই পর্ব তিন বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘স্ক্রিম ৬’-এর সিকুয়েল। সিরিজের মূল লেখক কেভিন উইলিয়ামস। স্ক্রিম ৭ দিয়ে প্রথমবার পরিচালকের আসনে বসেছেন তিনি।
স্ক্রিম ফ্র্যাঞ্চাইজির আগের পর্বগুলোর মতো এ পর্বেও থ্রিল ও ভয়ের মিশ্রণ দেখা যাবে। এবারের গল্পে সম্পর্ক, পিছে ফেলে আসা ঘটনার পুনরাবৃত্তি এবং ভয়ংকর খুনি—সব মিলিয়ে ভয়ের সঙ্গে ক্ল্যাসিক স্টাইল ফিরিয়ে আনা হয়েছে। গল্পে দেখা যাবে, সিডনি প্রেসকট ইন্ডিয়ানার শান্ত শহর পাইন গ্রোভে নতুন জীবন গড়ে তুলেছে। ভালোই কাটছিল তার দিন। একসময় একজন নতুন ঘোস্টফেস কিলার তার মেয়ে ট্যাটুমকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে শুরু করে এবং সিডনিকে তার অতীতের মুখোমুখি হতে বাধ্য করে, যাতে হত্যাকাণ্ড চিরতরে বন্ধ করা যায়।
২০২৫ সালের জানুয়ারিতে শুরু হয়েছিল স্ক্রিম ৭ সিনেমার শুটিং, শেষ হয় মার্চে। আগের বিভিন্ন পর্বে অভিনয় করা তারকাদের মধ্যে নতুন পর্বে আছেন নেভ ক্যাম্পবেল, জেসমিন স্যাভয় ব্রাউন, ম্যাসন গুডিং, ডেভিড আর্কেট, ম্যাথিউ লিলার্ড ও কোর্টনি কক্স। নতুন যুক্ত হয়েছেন ইসাবেল মে, আনা ক্যাম্প, মিশেল র্যান্ডেলফ, জিমি ট্যাট্রো, ম্যাকেনা গ্রেস, আসা জার্মান প্রমুখ। আগের সিনেমাগুলোর মতো এবারও গোস্টফেসের কণ্ঠ দিয়েছেন রজার এল জ্যাকসন।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে