‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে সিনেমা

তিন বছরের বেশি সময় আগে পল্লিকবি জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’ কাব্যগ্রন্থ অবলম্বনে একই নামে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন তানভীর মোকাম্মেল। পরিকল্পনাটা আরও আগের। অবশেষে সোজন বাদিয়ার ঘাট সিনেমার শুটিং শুরু করেছেন এই নির্মাতা। ২২ ফেব্রুয়ারি থেকে গোপালগঞ্জের সাতপার গ্রামে চলছে শুটিং।
সোজন বাদিয়ার ঘাট সিনেমার গল্পে দেখা যাবে, মধুমতী নদীর তীরে শিমুলতলী গ্রামে বাস করে দুই সম্প্রদায়—মুসলিম ও হিন্দু। ধর্মে পৃথক হলেও তাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক। পুরো গ্রাম মিলে যেন একটি পরিবার। এই গ্রামের ভিন্ন ধর্মের দুই কিশোর-কিশোরী সোজন ও দুলী। ছোটবেলা থেকেই তারা একে অপরের খেলার সাথি, আপনজন। তবে তাদের মধুর সম্পর্ক একসময় রূপ নেয় বিরহে। গ্রামে সংঘাত বাধে। তার করুণ পরিণতি আছড়ে পড়ে সোজন-দুলীর ওপর। সোজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থে কবি জসীমউদ্দীন তাঁর গল্প বলেছেন কবিতার ছন্দে।
বিখ্যাত চরিত্র সোজন ও দুলী এবার বইয়ের পাতা থেকে উঠে আসবে সিনেমার পর্দায়। সোজন চরিত্রে অভিনয় করছেন তনয় বিশ্বাস, তাঁর ছোটবেলার চরিত্রে দেখা যাবে দিহানকে। অন্যদিকে পর্দায় দুলী হচ্ছেন রাদিফা নারমিন। শ্রেয়া বৈদ্য অভিনয় করছে দুলীর ছোটবেলার চরিত্রে। আরও আছেন চিত্রলেখা গুহ, কাজী রাজু, অমিতাভ রাজীব, জুবায়ের জাহিদ, আহসানুল হক মিনু, স্বপ্না বৈদ্য, শাহ আলম দুলাল, রেজাউল করিম রেজা প্রমুখ।
নির্মাতার প্রযোজনা সংস্থা কিনো আই ফিল্মস থেকে জানানো হয়েছে, পল্লিকবি জসীম উদ্দীনের কালজয়ী কাব্যগ্রন্থ সোজন বাদিয়ার ঘাট অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং চলছে পুরোদমে। পরিচালনা করছেন তানভীর মোকাম্মেল। ক্যামেরার পেছনে তাঁর দক্ষ টিম—ক্যামেরাম্যান, শিল্প নির্দেশক ও সহকারী পরিচালকেরা মিলেই গড়ে তুলছেন গ্রামীণ বাংলার সেই চিরচেনা আবহ, প্রেম, বেদনা আর মানবিকতার গল্প।
২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সাতপার গ্রামে চলবে সিনেমার প্রথম অংশের কাজ। কয়েক দিনের বিরতি দিয়ে শুরু হবে পরবর্তী অংশের শুটিং। তবে এখনই সিনেমাটি নিয়ে বিস্তারিত বলতে চাইলেন না নির্মাতা তানভীর মোকাম্মেল। প্রথম অংশের শুটিং শেষ করে ঢাকায় ফিরে জানাবেন বিস্তারিত।
তানভীর মোকাম্মেলের সবশেষ সিনেমা ছিল ‘রূপসা নদীর বাঁকে’। এর আগে ‘নদীর নাম মধুমতি’, ‘চিত্রা নদীর পারে’, ‘জীবন ঢুলী’, ‘রাবেয়া’, ‘লালন’, ‘লালসালু’ নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে