
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার। পোস্টারে সিনেমার ট্যাগলাইনে লেখা হয়েছে ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’।
দম সিনেমার পোস্টারের এক ভাগে আহত কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ এক মানুষের মুখচ্ছবি, অন্য ভাগে গাধার পিঠে বসে থাকা একজন মানুষের পেছনে অস্ত্রধারী অনেক মানুষের সারি। এমন দৃশ্য দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। পোস্টার শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ক্যাপশনে লেখা হয়েছে, ‘শুধু লড়াই নয়, অস্তিত্বের প্রশ্ন! যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে? সত্য ঘটনা অবলম্বনে। রেদওয়ান রনির চলচ্চিত্র দম আসছে ঈদুল ফিতরে।’
সারভাইভাল গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনি। চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি। দম দিয়ে ১০ বছর পর সিনেমা পরিচালনায় ফিরছেন রেদওয়ান রনি। সর্বশেষ ২০১৬ সালে তিনি বানিয়েছিলেন ‘আইসক্রিম’। এরপর আর চলচ্চিত্র নির্মাণে দেখা যায়নি তাঁকে।
নতুন সিনেমা নিয়ে রেদওয়ান রনি বলেন, ‘দম হলো সাধারণ একজন মানুষের জ্বলে ওঠার গল্প, মানে পাওয়ার অব আ কমন ম্যান। এই গল্পটা আসলে সবার। পোস্টারটা দর্শকদের ভালো লাগছে, এটা আমাদের জন্য আনন্দের। আরও অনেক চমক অপেক্ষা করছে।’
দম সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে কাজাখস্তানের দুর্গম এলাকায়। কাজাখস্তানের বরফঢাকা পাহাড়ি এলাকায় একেবারে সীমিত সুযোগ-সুবিধা আর শারীরিক ঝুঁকি নিয়ে শুটিং করতে হয়েছে অভিনয়শিল্পীদের। শুটিং চলাকালে একদিন পাহাড়ের ধারালো পাথরে হাত কেটে যায় নিশোর। তাৎক্ষণিক চিকিৎসাসেবা নেওয়ার মতো অবস্থাও ছিল না। জায়গাটা খুব দুর্গম হওয়ার কারণে শুটিং বন্ধ করে বিশ্রামে যাওয়ার কথাও ভাবেননি অভিনেতা। হাতটা ব্যান্ডেজে জড়িয়ে নিয়েই পরের দৃশ্যগুলোর শুটিং করেছেন। দম সিনেমায় আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরি, ডলি জহুর প্রমুখ।
দম প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এবং চরকি। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল বলেন, ‘পোস্টার প্রকাশের মাধ্যমে দম সিনেমার অফিশিয়াল প্রমোশন শুরু হলো। নতুন অনেক কিছু অপেক্ষা করছে দর্শকদের জন্য।’

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে