
বরিশালের রূপাতলীতে অবস্থিত সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান অলিম্পিক সিমেন্ট লিমিটেডের কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার এ সিদ্ধান্ত জানিয়ে অলিম্পিক সিমেন্ট ও ফাইবার লিমিটেড শ্রমিক ইউনিয়নকে চিঠি দেওয়া হয়। আজ বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
প্রতিষ্ঠানটির উৎপাদন প্রায় এক মাস ধরে বন্ধ ছিল। নোটিশে বলা হয়েছে, ব্যবসায়িক লোকসান, কাঁচামালের সংকট ও ডলার-এলসি সংকটের কারণে উৎপাদন চালিয়ে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই ১৩ জুন থেকে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ থাকবে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ২৬ ও ২৮ অনুযায়ী প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের ছাঁটাই করার সিদ্ধান্ত হয়েছে। এ চিঠিতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অনিকা রহমান স্বাক্ষর করেছেন।
নগরের দক্ষিণাংশে রূপাতলীতে কীর্তনখোলার তীরে অবস্থিত কারখানাটি বাজারে অ্যাংকর সিমেন্ট নামে পরিচিত। বরিশালে ভারী শিল্পপ্রতিষ্ঠান না থাকায় হাতে গোনা কয়েকটি মাঝারি ভারী শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে এটি ছিল একমাত্র সিমেন্ট কারখানা। সেখানে তিন শতাধিক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীর কর্মসংস্থান ছিল। অলিম্পিক সিমেন্ট কোম্পানি বরিশালের অন্যতম ব্যবসায়ী পরিবার খান সন্স গ্রুপের প্রতিষ্ঠান।
কারখানা পুনরায় চালুর দাবিতে গত কয়েক দিন ধরে শ্রমিক-কর্মচারীদের নিয়ে আন্দোলন করছেন বাসদ নেত্রী মনীষা চক্রবর্তী। আজকের পত্রিকাকে তিনি আজ বলেন, ‘বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, অলিম্পিক সিমেন্ট কারখানা বিক্রি হতে যাচ্ছে। দেশের একটি বড় সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান এটির ক্রেতা। উপযুক্ত পাওনা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত শ্রমিকেরা আগামীকাল শুক্রবার থেকে কারখানার সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন।’
এ বিষয়ে অলিম্পিক সিমেন্ট কোম্পানির দায়িত্বশীলদের কেউ বক্তব্য দিতে রাজি হননি।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩০ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে