
বরিশালের আগৈলঝাড়ায় কাজ শেষে বাড়ি ফেরার পথে লোকাল বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মারা যান সুনীল সমদ্দার (৫২) নামে এক মাছ ব্যবসায়ী। এ ঘটনায় সৈয়দ সরোয়ার হোসেন (৪৫) নামে এক সুপারি ব্যবসায়ী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এদিকে বাবার লাশ হাসপাতালের মর্গে রেখে আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ছেলে উজ্জ্বল সমদ্দার।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার পয়সারহাটগামী একটি লোকাল বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন ওই দুই ব্যবসায়ী।
সুনীল সমদ্দার উপজেলার গৈলা গ্রামের মৃত রাম সমদ্দারের ছেলে। তিনি স্থানীয় গৈলা বাজারে মাছের ব্যবসা করেন। আহত সৈয়দ সরোয়ার হোসেন পূর্ব সুজনকাঠি গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে। তিনি গৈলা বাজারের সুপারি ব্যবসায়ী।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, গতকাল বুধবার সন্ধ্যায় বরিশালের মাছের আড়ত থেকে ১ লাখ ৬০ হাজার টাকার ইলিশ মাছ কিনে পয়সারহাটগামী লোকাল বাসে বাড়ি ফিরছিলেন সুনীল সমদ্দার। অন্যদিকে মাহিলাড়া হাট থেকে সুপারি কিনে একই বাসে ওঠেন সৈয়দ সরোয়ার হোসেন। এ সময় লোকাল বাসে তাদের দুজনকে চেতনানাশক স্প্রে দিয়ে সর্বস্ব লুটে নেয় অজ্ঞান পার্টির লোকজন।
পরে লোকাল বাসটি গৈলা রথখোলা বাসস্ট্যান্ডে পৌঁছালে মাছ ব্যবসায়ী সুনীল সমদ্দার গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা ওই দুই ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। মাছ ব্যবসায়ী সুনীল সমদ্দারের শারীরিক অবস্থার অবনতি এবং জ্ঞান ফিরে না আসায় কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া দুই রোগীর একজনকে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। অপর রোগীরও জ্ঞান ফিরে না আসায় ওই রাতেই তাঁকেও উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় ইউপি সদস্য তালুকদার মো. মনিরুজ্জামান বলেন, মাছ ব্যবসায়ী সুনীল সমদ্দারের লাশ ময়নাতদন্ত শেষে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গ থেকে আনা হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরের পর নিজ বাড়ি গৈলা গ্রামে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।’
ইউপি সদস্য আরও বলেন, ‘বাবার মৃত্যুর পরও তাঁর ছোট ছেলে উজ্জ্বল সমদ্দার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।’
বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি সৈয়দ সরোয়ার হোসেনের ভাই আতিয়ার হোসেন বলেন, ‘আমার ভাই এখনো চিকিৎসাধীন থাকা অবস্থায় তার জ্ঞান ফেরেনি।’

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
৫ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২০ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬