
বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট ফাউন্ডেশনটির নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন এবং সদস্যসচিব ড্যাব নেতা আজিজ রহিম।
কমিটির অন্য সদস্যরা হলেন লঞ্চ ব্যবসায়ী আজিজুল হক আক্কাস, সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, বিএনপি নেতা আলতাফ মাহমুদ সিকদার, বেগম ফয়জুন নাহার শেলী, আমিনুর রহমান চৌধুরী মামুন, সাদিকুর রহমান লিংকন, জি এম আতায়ে রাব্বি ও মিজানুর রহমান চুন্নু।
নবগঠিত বরিশাল হার্ট ফাউন্ডেশনের সদস্য ছাত্রনেতা আতায়ে রাব্বি আজকের পত্রিকাকে বলেন, হার্ট ফাউন্ডেশনকে ঢেলে সাজাতে চান প্রশাসক। এই কমিটি হৃদ্রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করবে বলে প্রশাসক বলেছেন।
প্রসঙ্গত, নগরের ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার রোডে ২০০২ সালে বরিশাল হার্ট ফাউন্ডেশন নির্মাণ করা হয়। ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর এটি উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কয়েক বছর রোগীদের সেবায় হার্ট ফাউন্ডেশন সচল থাকলেও এখন সেখানে মাঝেমধ্যে টিকাদান কর্মসূচি ছাড়া হার্টের কোনো চিকিৎসা হয় না।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩০ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে